না জাভি না পিরলো না জেরার্ড

প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৫

না জাভি না পিরলো না জেরার্ড

Manual2 Ad Code

file (14)

Manual6 Ad Code

সুরমা মেইলঃ জাভি হার্নান্দেজ, আন্দ্রে পিরলো, স্টিভেন জেরার্ড, কার্লোস তেভেজ, দিদিয়ের দ্রগবা। তারকা খ্যাতির দিক থেকে কারো চেয়ে কেউ কম নন। একেকজন বিশ্ব ফুটবলেরই সেরা তারকাদের মধ্যে অন্যতম। কিন্তু, ইউরোপ সেরার আসর চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে যে কেউই থাকছেন না!

কারণটা আর কিছুই না। পাঁচজনই এ মৌসুমে ইউরোপ ছেড়ে ভিন্ন মহাদেশের ক্লাবে পাড়ি জমিয়েছেন। জাভি বার্সা ছেড়ে কাতারের আল সাদ ক্লাব, পিরলো জুভেন্টাস থেকে ‍আমেরিকার নিউইয়র্ক সিটি, জেরার্ড লিভারপুল ছেড়ে এলএ গ্যালাক্সি, তেভেজ জুভেন্টাস ছেড়ে বোকা জুনিয়র্স ও দ্রগবা চেলসি থেকে কানাডিয়ান সকার ক্লাব মন্ট্রিয়াল ইমপ্যাক্টে যোগ দিয়েছেন। উল্লেখ্য, ইংলিশ লিগে ছয় নম্বরে থেকে গত মৌসুম শেষ করায় চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে জায়গা হয়নি অল রেডসদের।

Manual8 Ad Code

এছাড়াও আরো অনেক তারকা আছেন যারা চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে অংশ নিতে পারছেন না। এদের মধ্যে অন্যতম লিভারপুলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কুতিনহো, ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি, এসি মিলানের মারিও বালোতেল্লি, নাপোলির আর্জেন্টাইন তারকা  গঞ্জালো হিগুয়েইন ও বুরুশিয়া ডর্টমুন্ডের জার্মান মিডফিল্ডার মার্কো রিউস।

Manual2 Ad Code

প্রত্যেকের ক্লাবই গত মৌসুম শেষে লিগ টেবিলে পিছিয়ে থাকায় চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়। অবশ্য, হিগুয়েইন ও রিউস ইউরোপের আরেকটি মর্যাদাপূর্ণ আসর ইউরোপা লিগে মাঠে নামবেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code