নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: সিলেটে মির্জা ফখরুল

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫

নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: সিলেটে মির্জা ফখরুল

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশাবাদী, আসন্ন নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষ হারানো অধিকার ফিরে পাবে, সঠিক পথে দেশ এগোবে।

 

Manual1 Ad Code

সোমবার (৭ জুলাই) সকালে সিলেটের শাহজালাল মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

Manual3 Ad Code

 

লন্ডনে তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের বৈঠকে নির্বাচন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে দীর্ঘ ১৭ বছর লড়াই করেছে। এর ধারাবাহিকতায় হাজারো ছাত্র-জনতা জীবন দিয়েছে, তাদের প্রতি বিএনপি সহানুভূতি ও শ্রদ্ধা জানায়।

 

এরআগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর তারা যান হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে। জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এসময় সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আমন্ত্রণে সিলেটে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা।

 

এদিন দুপুরের পর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং সমাবেশে অংশ নেন তারা। এরপর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জুলাই যোদ্ধাদের সম্মানে অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code