সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬
সুনির্মল সেন :: পাতলা পলিথিন ব্যাগ বাজারে সম্পুর্ণ ভাবে নিষিদ্ধ। তারপরেও বাহারি পলিথিন ব্যাগে চেয়ে গেছে সিলেটের বাজারগুলো।
নগরীসহ বিভাগের প্রতিটি উপজেলায় এখনো পলিথিন ব্যাগ অবাদে বিক্রি হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় প্রসাশনের কোনো অভিযান না থাকায় দোকানিরা একটু কায়দা করে গ্রাহকের হাতে এসব নিষিদ্ধ পলিথিন ধরিয়ে দিচ্ছে। আর ক্রেতারাও একটু স্বাচ্ছন্দে এবং সহযে তা গ্রহণ করছেন। সরকারের প্রশাসনিক দুর্বলতার সুযোগে ব্যবসায়ীরা নিষিদ্ধ পলিথিন এখনো সমানতালে বিক্রয় করছে।
এক অনুসন্ধানে জানা গেছে, সিলেট নগরীর হকার্স মার্কেট, লালদীঘিরপাড়, মহাজনপট্টি এবং ঐতিহ্যবাহী ব্যবসায়ী এলাকা কালীঘাটে বেশ কয়েকটি পাইকারী দোকান (আড়ৎ) রয়েছে। এখান থেকে একটি সু-চুুর চক্র বিভাগের হাট-বাজারে পলিথিন সরবরাহ করে আসছে। যারা এক সময় পলিথিন ব্যবসার জন্য গ্রেফতার হয়েছিলেন। তারাই আবার জামিন নিয়ে বের হয়ে অবৈধ পলিথিন ব্যবসা শুরু করেছে। কারা পলিথিন ব্যবসা করছে, বা এর সাথে জড়িত তা পুলিশের জানা রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে পুলিশ তাদের গ্রেফতার না করে রহস্য জনক ভুমিকা পালন করছে।
মহল বিশেষের মতে, সিলেটের চিহ্নিত পলিথিন ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালালে পলিথিনসহ অনেক অবৈধ ব্যবসার রহস্য উদঘাটন করা সম্ভব।
বিশ্বের প্রতিটি মানুষ সুস্থ্য ও স্বাচ্ছন্দপুর্ণ জীবন-যাপনে বদ্ধপরিকর। আর এ সুস্থ্য জীবনের জন্য সুন্দর ও ভারসাম্যপুর্ণ পরিবেশের বিকল্প নেই।
মানবসভ্যতার সমস্ত অর্জনকে ম্লান করে দিচ্ছে বর্তমান পরিবেশগত সমস্যা। এ সমস্যার জন্য বহুল আলোচিত পলিথিন অনেকাংসে দায়ী। অনেক আগ থেকে আমাদের দেশে পলিথিন ব্যবহার হয়ে আসছিলো। কিন্তু এই পলিথিন পরিবেশ দূষন করলেও সঠিক সিদ্ধান্রে অভাবে এর ব্যাপক অপব্যবহার শুরু হয়। বাংলাদেশের প্রতিটি রাস্তা-ঘাটে, ড্রেনে এখন পলিথিন পাওয়া যায়। পলিথিন এমন এক বস্তু যা সহযে পচঁনযোগ্য নয়, আর একে পুরানো হলেও নিঃশেষ হবার নয়। তা ছাড়া এই পলিথিন থেকে ক্যান্সার নামক মরণ ব্যাধি হওয়ার সম্ভবনা রয়েছে শতভাগ। এই তথ্য চিকিৎসা বিজ্ঞানীদের।
পলিথিন নামক এই বস্তু যে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, তা জেনে সরকার অবশেষে এ দুষিত বস্তুকে অপসারন করতে সচেষ্ট হন। ২০০২ সালের পহেলা জানুয়ারী প্রথম বারের মত ঢাকা শহরসহ অন্যান্য স্থানে এর উৎপাদন, বিপনন ও ব্যবহার সম্পুর্ণভাবে নিষিদ্ধ করা হয়। একই সাথে বিভিন্ন গণমাধ্যমে এর ক্ষতিকর দিক প্রচার-প্রসারের ব্যবস্থা করে। পরবর্তীতে একই বছরে সমগ্র দেশে পলিথিন উদ্ধার-উচ্চেদ অভিযান চালানো হয়। আর এতে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্যদিয়ে পলিথিন নামক শপিং ব্যাগের অস্থিত্ব বিনাশ করে সরকার।
পলিথিন সহজে পচঁনযোগ্য নয়, ফলে দেশের পরিবেশ, মাটি, বায়ু দূষিত করছে। নিষিদ্ধ পলিথিনের কারণে মানুষের অনাগত ভবিষ্যৎ আজ হুমকির সম্মুখিন। এ ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন সিলেটের সচেতন মহল।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি