নেপালকে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দিল বাংলাদেশ

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬

নেপালকে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দিল বাংলাদেশ

Manual5 Ad Code

মেইল ডেস্ক:
নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসের প্রেক্ষিতে চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার (১২ কোটি ৩০ লাখ টাকা) অনুদান প্রদান করেছে।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির ​​কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর উদ্দেশে লেখা একটি চিঠি হস্তান্তর করেন এবং এই সহায়তার বিষয়টি জানান।

 

Manual8 Ad Code

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন। নেপালের এই ভয়াবহ ট্র্যাজেডির প্রেক্ষিতে গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয় সংসদও একটি শোক প্রস্তাব গ্রহণ করেছিল।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এসএস)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code