‘প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনায় ভাটিবাসীর অভিনন্দনপত্র’

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৭

‘প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনায় ভাটিবাসীর অভিনন্দনপত্র’

Manual1 Ad Code

‘হে দেশরত্ন, বাঙালী জাতির হাজার বছরের ঐতিহ্য ও আমাদের লোক সাহিত্যের লিলাভূমি ভাটি। হাওর-বাওর আর আউল-বাউল মরমী কবিদের চারন ভূমি হিসেবে খ্যাত সুরমা, কুশিয়ারা, খোয়াই, ধলাই, কালনী, মগরা, মনু, মহাসিং প্রভৃতি নদী। ভাটির লোক সাহিত্যে ঢেউ খেলে। এসব নদীর কিনারাই রয়েছেন হাছন, রাধা রমন, সিতালংশাহ, দুর্বিণ শাহ, রকিব শাহ, আরকুম শাহ, জব্বার শাহ, আজি শাহ, উকিল মুন্সি, জালাল খাঁ, বিপ্লবী সাধক শাহ আব্দুল করিমসহ অসংখ্য আধ্যাত্মিক গুরু সাধক। যাদের পদাবলি আজ সিলেট থেকে বিশ্ব জুড়ে নন্দিত।’

Manual1 Ad Code

সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোগঞ্জ, বি-বাড়িয়া, নেত্রকোনা। এই সাত সাতটি জেলা বাংলাদেশের সর্ববৃহৎ যোগাযোগ বিচ্ছিন্ন বিশাল জনপদ। যাকে বর্তমান সাংসদরা হাওর বা ভাটি বলে। প্রকৃতির সাথে লড়াই করে যাদের জীবন। এখন গ্রীষ্মকাল ভাটির মাঠ-ঘাট সবুজ ফসলের চারায় ঝিকমিক। সম্প্রতিকালে বৈশাখীর তান্ডবলিলায় চুড়মার করেছে ভাটির একমাত্র বুরো ফসল। অন্যদিকে আধুনিক সভ্যতার সাথে তাল মিলাতে গিয়ে ভাটির কৃষক এবার প্রায় মরিয়া। নানা মূখি জটিলতায় ভাটি বাংলায় কোনো প্রকার উন্নয়ন ও উৎপাদন সঠিক ভাবে হচ্ছেনা। আপনার মতো দেশ বরণ্যের কলমের তুলির দিকে তাকিয়ে আছে সমগ্র ভাটিবাসী।

‘আপনি বঙ্গবন্ধুর স্বার্থক উত্তরসুরি বাংলা মায়ের গৌরব গাঁথা এক কৃতি সন্তান। বিগত ‘সার্ক সম্মেলনে’ আপনার বক্তব্যের ব্যাঞ্চনা ভাটিবাসীর দেহ-মনে দারুণ অনুভুতি ও অনুপ্রেরণা দিয়েছে। অপরদিকে মহান সৃষ্টিকর্র্তা আপনাকে দেশের সর্বোচ্চ মর্যাদায় আসিন করেছেন। যা মা, মাটি ও মানুষের অফুরন্ত ভালোবাসা, বয় কিছু নয়।’

‘আপনি এখন জাতির কর্ণধার, বিবেকের কাঠগড়ায়। আপনার নিকট ভাটিবাসীর হৃদয় নিঙরানো ভালোবাসা জানাতে এই অভিনন্দনপত্র খানা আপনাকে উৎসর্গ করেছি।’ জানিনা প্রযুক্তির আলো-আধাঁর থেকে বঞ্চিত ভাটির কৃষকের আবেগ জরা আকুতি আপনার দৃষ্টি গোচর হবে কি না। বিশেষ করে কারিগড়ি শিক্ষার অভাবে ভাটির কৃষকের মেধা দিনকে দিন শূন্যে পরিণত হচ্ছে। আপনার মতো গুণীদের একটুকু ছোঁয়া বা পরশ পেলে হয়তোবা ভাটির কৃষকের দূ:খ-কষ্ট অনেকটা লাঘব হতে পারে। যা সমগ্র ভাটিবাসীর একান্ত প্রত্যাশা।

Manual4 Ad Code

হে বিশ্ব বরেণ্য নেত্রী, ‘হাজার বছরের ঐতিহ্য, গোয়াল ভরা গুরু, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ এখন কালের গর্ভে চিহ্নহারা হয়ে যাচ্ছে। অপরদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভূল পরিকল্পনার কারণে ভাটির কৃষকের বুরো ফসল বার বার বণ্যায় কবলিত হচ্ছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে আমাদের জাতীয় অর্থনীতি। এমতাবস্থায় হাওর সমস্যার স্থায়ী সমাধান হলে দেশের খাদ্য ঘাটতি অনেকটা কমবে। উপকৃত হবে সমগ্র বাংলাদেশের মানুষ।’ ‘এইজন্য প্রয়োজন আপনার মতো কৃষি বান্ধব একজন দেশ বরেণ্য মহান মানুষের একান্ত সহযোগীতা। বিশেষ করে হাওর সমস্যার স্থায়ী সমাধান হলে উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে ভাটির কৃষকদের এতোটা বেগ পেতে হবেনা। শুধুমাত্র প্রয়োজন গঠনমূলক রাষ্ট্রিয় সিদ্ধান্ত।’

Manual5 Ad Code

হে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ‘হাজারো সমস্যায় এখন ভাটি বাংলার হাওরে হাওরে কৃষকের কান্না। তথাপিও বেঁচে থাকার দুর্বার চেতনায় ভাটিবাসী বিভোর যন্ত্রনায় কাতর। অন্যদিকে শহরায়ন ও নগরায়নের ফলে ভাটিবাসী কিংকর্তব্য বিমুঢ়। একমাত্র আপনিই পারেন ভাটিবাসীর সকল সমস্যার সমাধান দিতে।’ পরিশেষে আপনার জীবন সুন্দর ও সহজ হোক আপনার চলারপথ।

Manual2 Ad Code

এই শুভ কামনায়, ভাটিবাসীর পক্ষে সম্পাদক ও প্রকাশক ভাটির শিকড় আর. জে কোরেশী।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code