প্রেমিকা জোটেনি তাই ৮৭ লাখ টাকা খরচ করে লম্বা হলেন যুবক!

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৩

প্রেমিকা জোটেনি তাই ৮৭ লাখ টাকা খরচ করে লম্বা হলেন যুবক!

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
উচ্চতা কম হওয়ায় লম্বা হতে অস্ত্রোপচার করাতে চেয়েছিলেন ২৭ বছর বয়সি আমেরিকার জর্জিয়ার বাসিন্দা ডিনজেল সিগার্স। যেমন ভাবনা, তেমনই কাজ। ৮১ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮৭ লাখ টাকা) খরচ করে করে উচ্চতা বৃদ্ধির অস্ত্রোপচার করালেন ডিনজেল।

 

আগে ডিনজেলের উচ্চতা ছিল ৫ ফুট ৫ ইঞ্চি। অস্ত্রোপচারের পর তার উচ্চতা বেড়ে হয় ৬ ফুট। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিনজেল বলেন, ‘‘সারা জীবন ধরে আমি বেঁটে বলে নানা কটাক্ষ শুনতে হয়েছে, তাই আমি লম্বা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’

 

উচ্চতার কারণে নারীদের কাছ থেকে বারবার প্রত্যাখ্যান মেনে নিতে পারেননি ডিনজেল। আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে শুরু করেন তিনি। ছেলেবেলা থেকেই উচ্চতায় খাটো বলে স্কুলের স্পোর্টস থেকে শুরু করে বাস্কেটবল টিম, কোথাও অংশগ্রহণের সুযোগ পাননি। অবশেষে দীর্ঘ দিনের প্রচেষ্টার পরে ডিনজেল জানতে পারেন উচ্চতা বাড়ানোর অস্ত্রোপচারের কথা।

 

Manual2 Ad Code

ডিনজেল মনে করেছিলেন এই অস্ত্রোপচারটি করিয়ে নিলে শুধু তার শরীরের পুনর্গঠন হবে না, তার মনেরও পুনর্গঠন হবে। সময় নষ্ট না করে ডিনজেল চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন।

 

Manual8 Ad Code

৯০ দিনে ৬টি অস্ত্রোপচার করা হয় ডিনজেলের পায়ে। এই অস্ত্রোপচারগুলির সময় পায়ের হাড়গুলি কেটে তার ভিতরে রড বসানো হয়। ৬ টি অস্ত্রোপচারের শেষে সাত ইঞ্চির মতো উচ্চতা বেড়েছে ডিনজেলের। তবে অস্ত্রোপচার শেষ হলেও স্বাভাবিক জীবনের ছন্দে ফিরতে ডিনজেলের আরো এক বছর সময় লাগবে। এই এক বছরে তার ফিজিয়োথেরাপি চলবে।

 

ডিনজেল নিজের অভিজ্ঞতা আর পাঁচজনের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলেন, যাতে উচ্চতার জন্য যারা হীনম্মন্যতায় ভোগেন, তারাও মুক্তির উপায় খুঁজে পান। সূত্র : ডেইলি মেইল, আনন্দবাজার

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমকেএইচ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code