ফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারাবে আর্জেন্টিনা!

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২৬

ফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারাবে আর্জেন্টিনা!

Manual6 Ad Code

খেলা ডেস্ক:
বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে পাঁচ বছর আগের একটি পোস্ট। ২০২১ সালে এক্সে প্রকাশিত সেই পোস্টে দাবি করা হয়েছিল, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ৩-২ গোলে স্পেনকে হারিয়ে শিরোপা জিতবে। ফাইনালের আগে পোস্টটি আবারও আলোচনায় আসায় ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক কৌতূহল ও বিতর্ক।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

ভাইরাল হওয়া পোস্টটি প্রথমে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান সামনে আনে। এরপর সেটি দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই পোস্টটির লেখককে ‘টাইম ট্রাভেলার’ বা ভবিষ্যৎ থেকে আসা ব্যক্তি বলে রসিকতা করছেন। কারণ, পোস্টে শুধু সম্ভাব্য চ্যাম্পিয়নের নামই নয়, স্পেনের ফাইনালে ওঠার কথাও উল্লেখ ছিল।

 

Manual6 Ad Code

এদিকে পোস্টটি ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সম্ভাব্য স্কোরলাইন নিয়ে। সেখানে লেখা ছিল, ‘আর্জেন্টিনা ৩-২ গোলে স্পেনকে হারাবে।’ ফাইনাল সামনে থাকায় অনেকেই জানতে চাইছেন, এই ভবিষ্যদ্বাণী সত্যিই কি মিলবে, নাকি এটি নিছক কাকতালীয়?

 

Manual5 Ad Code

তবে প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষকদের মতে, এমন ঘটনার ব্যাখ্যা খুবই সাধারণ। অতীতেও বিশ্বকাপ, ইউরো কিংবা চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় টুর্নামেন্টে একই ধরনের ঘটনা ঘটেছে। অনেক ব্যবহারকারী আগে থেকেই সম্ভাব্য শতশত ফলাফল আলাদা আলাদা পোস্ট করে রাখেন। পরে যেসব পূর্বাভাস মিলে যায়, সেগুলো রেখে বাকি পোস্ট মুছে দেন। এতে দেখে মনে হয় যেন অনেক আগেই সঠিক ভবিষ্যদ্বাণী করা হয়েছিল।

 

ডিজিটাল প্ল্যাটফর্মে এই কৌশল নতুন নয়। এর মাধ্যমে অল্প সময়েই লাখো মানুষের নজর কাড়ার পাশাপাশি অনুসারীও বাড়ানো সম্ভব হয়। তাই কেবল ভাইরাল হওয়ার কারণেই কোনো পোস্টকে সত্যিকারের ভবিষ্যদ্বাণী হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

তবুও ফুটবলের মতো আবেগঘন খেলায় এমন রহস্যময় পোস্ট ভক্তদের কল্পনাকে উসকে দেয়। কেউ এটিকে নিছক মজা হিসেবে নিচ্ছেন, আবার কেউ বলছেন, এত বছর আগে এমন নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সত্যিই বিস্ময়কর।

 

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে উত্তেজনা এমনিতেই তুঙ্গে। তার সঙ্গে এই ভাইরাল পোস্ট যোগ করেছে নতুন মাত্রা। এখন দেখার বিষয়, মাঠের ৯০ মিনিটে ইতিহাস কী লিখবে। আর্জেন্টিনা কি সত্যিই শিরোপা জিতবে এবং ৩-২ স্কোরলাইন মিলবে, নাকি এই ‘টাইম ট্রাভেলারের ভবিষ্যদ্বাণী’ শেষ পর্যন্ত ইন্টারনেটের আরেকটি ভাইরাল মিথ হিসেবেই থেকে যাবে।

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code