বন্দরবাজার থেকে ৯০০ পিস ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৬

বন্দরবাজার থেকে ৯০০ পিস ইয়াবাসহ যুবক আটক

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরী থেকে ৯শ’ পিছ ইয়াবা ট্যাবলেটসহ রোমন লাল হরিজন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

 

শনিবার (৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

 

Manual7 Ad Code

পুলিশ জানায়, শুক্রবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে নগরীর বন্দরবাজারের হোটেল মাশারাফিয়ার সামন থেকে তাকে আটক করে কোতোয়ালী থানার বন্দরবাজার ফাঁড়ির একদল পুলিশ সদস্য। এসময় তার কাছ থেকে ৯০০ পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করা হয়।

 

আটক রোমন লাল হরিজন (১৮) কাষ্টঘর সুইপার কলোনির ১২নং বাসার দিলু লাল হরিজন ও কাজলী লাল হরিজনের ছেলে।

 

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৫/৪/৭/২৬) দায়ের করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code