বরেণ্য ব্যক্তিত্ব-সাংবাদিক জিতেন সেনের প্রয়াত দিবস আজ

প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯

বরেণ্য ব্যক্তিত্ব-সাংবাদিক জিতেন সেনের প্রয়াত দিবস আজ

Manual6 Ad Code

সুরমা মেইল : আজ ৭ নভেম্বর। সৎ ও নির্ভীক সাংবাদিক, বরেণ্য প্রগতিশীল রাজনীতিবিদ কমরেড জিতেন সেনের ১৪তম প্রয়াত দিবস। ২০০৫ খৃষ্টাব্দের এই দিনে তিনি সবাইকে শোক সাগরে ভাসিয়ে প্রয়াত হন।

Manual2 Ad Code

 

জিতেন সেন ১৯৫২ খৃষ্টাব্দের ১৬ জানুয়ারি সিলেট বিভাগের, হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জের বিরাট গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। আজীবন লড়াকু, মুক্তিযুদ্ধের সংগঠক, ভূমিহীন ক্ষেত মজুর আন্দোলন, কৃষক-শ্রমিক আন্দোলন, তেভাগা আন্দোলন, সিমিটার বিরোধী আন্দোলন, মধুবন আন্দোলন, স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন, সিলেট বিভাগীয় দাবী আদায়ের আন্দোলনসহ সিলেটের সকল আন্দোলন সংগ্রামে তিনি অংশ গ্রহণ করেন এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখেন। সংগ্রামী এই নেতা মৃত্যুর আগ পর্যন্ত বাম রাজনীতি ও সাংবাদিকতা পেশায় ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।

Manual5 Ad Code

 

১৯৬৭ খৃষ্টাব্দে মাত্র ১৫ বছর বয়সে তিনি ছাত্র রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৬৯ খৃষ্টাব্দে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। দীর্ঘ ৩৬ বছরের সাংবাদিকতা পেশায় তিনি দৈনিক আওয়াজ, দৈনিক জনকণ্ঠ, ভোরের কাগজ, আজকের কাগজ, সিলেটের অধুনালুপ্ত দৈনিক জালালাবাদী, দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্র, সাপ্তাহিক সমাচারসহ সিলেট ও ঢাকার বিভিন্ন সাপ্তাহিক পত্রিকা ও পাক্ষিক ম্যাগাজিনে সুনাম ও সততার সাথে কাজ করেন। তিনি হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি দু’বার সিলেট প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি সাপ্তাহিক পত্রিকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, প্রেস শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, সিলেট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সিলেট রিপোর্টাস ইউনিটের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual6 Ad Code

 

সাংবাদিকতার পাশাপাশি জিতেন সেন বাম রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখেন। তিনি বাংলাদেশের ওয়াকার্স পার্টি সিলেট জেলা কমিটির সম্পাদক ছিলেন।

Manual8 Ad Code

 

ওদিকে, অনলাইন নিউজ পোর্টাল ‘সুরমা মেইল ডটকম’ প্রয়াত বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ জিতেন্দ্র নারায়ন সেন ওরফে জিতেন সেন-এর ১৪তম দিবসে তাঁকে গভীর ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছে। সিলেটের সাংবাদিকতার নীতিবান উজ্জ্বল নক্ষত্র জিতেন সেনকে গভীর ভাবে স্মরণ করছে। আজকের সিলেটের সাংবাদিকতায় জিতেন সেনের মতো মানুষের অভাবে সাংবাদিক সমাজ বিভক্ত। জিতেন সেন সাংবাদিক সমাজকে একত্রীত করণে বিশেষ ভুমিকা রাখেন। তাঁর এই অবদান কোনো কৃতজ্ঞ মানুষ ভুলবে না। কেউ না কেউ তাঁর কথা বলবেই। “মানুষ যে’জন সাংবাদিক জিতেন সেনের কথা বলে সেই জন।”

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code