বাংলামেইলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা, ওয়সোইট বন্ধ

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৬

বাংলামেইলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা, ওয়সোইট বন্ধ

Manual4 Ad Code
download
সুরমা মেইল ডেস্ক : গুজব ছড়ানোর অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছে র‌্যাব। এই চারজনের মধ্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমকে পলাতক দেখানো হয়েছে।

মামলার অন‌্য আসামি ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও স্টাফ রিপোর্টার প্রান্ত পলাশকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পল্টন থানার ওসি রফিকুল ইসলাম সোমবার রাতে জানান, র‌্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে এই মামলা করেন। সন্ধ্যার পর র‌্যাব গ্রেপ্তারকৃত তিনজনকে থানায় হস্তান্তর করে।

এদিকে বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনকে র‌্যাব আটক করার পর প্রতিষ্ঠানটির নয়জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার কথা এর আগে এক তথ‌্য বিবরণীতে জানানো হয়।

Manual1 Ad Code

তবে কী কারণে সরকার এ পদক্ষেপ নিয়েছে- সে বিষয়ে সরকারি ভাষ‌্যে কিছু বলা হয়নি।

‘টুডেনিউজ৭১ ডটকম’ নামের এক পোর্টালে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের বিমান দুর্ঘটনায় মৃত্যুর ভুয়া খবর ছাপা হয়েছিল, যা গুজব ছিল বলে বাংলামেইল রোববার একটি প্রতিবেদন প্রকাশ করে।

Manual2 Ad Code

এরপর র‌্যাব-৩ এর একটি দল রোববার রাত ১১টার দিকে কাকরাইলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে সাহাদাত, মাকসুদুল ও প্রান্ত পলাশকে নিয়ে যায়।

বাংলামেইলের একজন প্রতিবেদক জানান, ওই প্রতিবেদন আসার পর প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা সংবাদটি সরিয়ে নিতে অনুরোধ করেন। কিন্তু বাংলামেইলের ঊর্ধ্বতনরা তা করেননি।

এদিকে সোমবার রাতে বাংলামেইলের ওয়সোইটটি বন্ধ পাওয়া যায়।

বাংলামেইল২৪ ডটকম বিএনপির সাবেক সংসদ সদস‌্য ফজলুল আজিমের মালিকানাধীন শিল্পগোষ্ঠী আজিম গ্রুপের সহযোগী অনলাইন পোর্টাল।

Manual2 Ad Code

বিএনপি ছেড়ে নবম সংসদে স্বতন্ত্রভাবে নির্বাচিত এই ব্যবসায়ী পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সহ-সভাপতি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code