‘বিএনপিকে ভোট দিলেও সংখ্যালঘু নির্যাতন-নিপীড়ন বন্ধ হচ্ছে না’

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬

‘বিএনপিকে ভোট দিলেও সংখ্যালঘু নির্যাতন-নিপীড়ন বন্ধ হচ্ছে না’

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে পৌর শহরের আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্টিত হয়।

 

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজন লাল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন।

Manual4 Ad Code

 

গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন বলেন, দেশের সনাতন ধর্মের অনুসারীদের ধর্মীয় চর্চা ও দাবী-দাওয়া বাস্তবায়নে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাজ করে আসছে।

 

তিনি বলেন, বাংলাদেশ হচ্ছে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। কিন্তু ৫ আগস্টের পর দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন, নিপীড়ন, বাড়ি-ঘরে হামলা এবং ধর্মীয় বহু প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী স্বাধীনতার স্বপক্ষের বর্তমান ক্ষমতাসীন দল বিএনপিকে সমর্থন ও ভোট দিলেও সংখ্যালঘু নির্যাতন-নিপীড়ন বন্ধ হচ্ছে না। গাইবান্ধার পলাশবাড়ীতে মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীরাম চন্দ্রের বিগ্রহ নির্মাণে কিছু অতি ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক বাঁধা প্রদান সহ ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বর্তমান সরকার তাদের কাছে নতি স্বীকার করেছে।

 

এমতাবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে দেশের জনসংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত এবং ৮ দফা দাবী মেনে নেওয়াসহ পলাশবাড়ীতে শ্রীরাম চন্দ্রের বিগ্রহ নির্মাণ সম্পন্ন করকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

Manual2 Ad Code

সেই সাথে নেতৃবৃন্দ বলেন, পূজা উদ্যাপন পরিষদ সকল সরকারের অশুভ ও ধর্মীয় নিপীড়নের নিন্দা করে আসছে। দেশে সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে তারা সরকারের প্রতি দাবী জানান।

 

Manual7 Ad Code

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, সিলেট জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ। সম্মেলনের শুভ উদ্বোধন করেন, সিলেট জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য বাবু দূর্গা কুমার দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক মঞ্জু লাল দাস, প্রচার সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, কার্য নির্বাহী সদস্য পাপ্পু বহ্নি, কানাইঘাট উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মাষ্টার সলিল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তী, পৌর শাখার সভাপতি জগদীশ চৌধুরী মানিক, সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র দাস, কানাইঘাট বামজঙ্গা মহাশক্তি পীঠের সভাপতি ডাঃ মানিক লাল দাস, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্যে বলেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি হরিপদ শর্মা, সুরেশ রায়, উপজেলা সনাতন যুব সংঘের সভাপতি গৌরাঙ্গ দাস, উপজেলা যুব ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক লিটন দাস, বর্তমান সদস্য সচিব বাবুলাল সরকার, পৌর শাখার সদস্য সচিব মিঠু দাস, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে রঞ্জন দাস, সচিন বৈদ্য, লিটন চন্দ, বিজিত চন্দ, নিফুল চন্দ্র দাস প্রমুখ।

 

সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে বর্তমান সভাপতি বাবু ভজন লাল দাস ও সাধারণ সম্পাদক অলক চক্রবর্তীকে পুণরায় সভাপতি ও সাধারণ সম্পাদক করে ৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Manual7 Ad Code

 

কমিটিতে সহ সভাপতি তপন চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চন্দ্র দাসকে রাখা হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জন্য নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করেন জেলা নেতৃবৃন্দ।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code