বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী: আবুল কাহের শামিম

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী: আবুল কাহের শামিম

Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী।

 

Manual4 Ad Code

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে কোনো ধরণের সাম্প্রদায়িকতা ঠাই হবে না হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

 

শনিবার (১৮ জুলাই) বিকাল ৩টায় কানাইঘাট উপজেলা পরিষদ ইউটিডিসি হলে ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’ কানাইঘাট উপজেলা ও পৌর আহবায়ক কমিটির অভিষেক অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

 

আবুল কাহের শামীম বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের লোকজনদের জমি-জমা, বাড়ি-ঘর দখল করে নিয়েছিল, তারা সংখ্যালঘু আওয়াজ তুলে ধর্মীয় বিভাজন শুরু করে ফায়দা হাসিলের রাজনীতি শুরু করেছিল।

 

Manual7 Ad Code

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের মানুষকে নিয়ে দেশকে এগিয়ে নিতে চান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বলেন, সেজন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

Manual3 Ad Code

 

তিনি আরো বলেন, কানাইঘাটে মন্দির গীর্জা সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্টানের উন্নয়নে তিনি সর্বাত্মক চেষ্টা করে যাবেন। ধর্মীয় এসব প্রতিষ্টানে জেলা পরিষদের পক্ষ থেকে পর্যায়ক্রর্মে অনুদানের মাধ্যমে তা বাস্তবায়ন করার আশ^স্থ করেন আবুল কাহের শামীম।

 

পরিচিতি সভায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক শ্যামল কুমার দাসের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রতাপ চন্দ্র দাস এবং পৌর সদস্য সচিব রঞ্জু দাসের যৌথ পরিচালনায় অনুষ্টানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক বাবু সুদীপ রঞ্জন সেন।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন, সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব বাবু কল্লোল জ্যোতি বিশ্বাস, কানাইঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী জসিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক আলমাছ উদ্দিন চৌধুরী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহবায়ক বাবু নারায়ন পুরকায়স্থ মনি, বাবু প্রাভাশ দেব, জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদরুল আলম।

 

বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহবায়ক দয়াময় দাস বাবুল, বাবুল মোহন দাস সাধন, মাষ্টার প্রদীপ চন্দ, দিলীপ কৈরী, ডাঃ মানিক রায়, অসিম রঞ্জন দাস, গৌরাঙ্গ রাম দাস, কানাইঘাট পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক বিধান চৌধুরী।

Manual3 Ad Code

 

এছাড়াও বক্তব্য রাখেন কানু মুদি, সুজন রাম দাস, সনজিত চন্দ্র দাস, বিশ্বজিৎ রায়, বিকাশ চন্দ্র দাস, পিযুষ রেমা। উপস্থিত ছিলেন মাষ্টার কৃষ্ণ চন্দ্র দাস, রঞ্জিত কুমার দাস মঞ্জু, রিপন দাস, মৃদৃল চন্দ্র দেব, ভিপি সিং ছত্রী, বাবুল চন্দ্র দাস, বিরেন্দ্র রায়, রিপন চন্দ্র দাস, শীতল রাম দাস, নারয়ন চন্দ্র দাস, স্বপন বাউরী, খোকন রাম দাস, বীরেন্দ্র দাস, বিশ্বজিত দাস, কর্ণ কালোয়ার, সমর সিং ছত্রী, বিরশা, মাখন বৈদ্য, গোবিন্দ মালাকার প্রমুখ।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code