বিদায় ২০১৯ স্বাগত ২০২০

প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২০

বিদায় ২০১৯ স্বাগত ২০২০

Manual1 Ad Code

রাতটুকু পেরুলেই পূর্বাকাশে দেখা দেবে নতুন বছরের সূর্য। দেখতে দেখতে কেটে গেল আরেকটি বছর। দিনপঞ্জিকার শেষ পাতাটি উল্টে যাবে আজ। বর্ষবরণের আবাহন রেখে কুয়াশামোড়া সূর্য বিদায় নিলো মহাকালের যাত্রায়। সময় হলো খ্রিস্টীয় ২০১৯ সালকে বিদায় বলার। খ্রিস্টীয় নতুন বছর ২০২০ সালকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা বিশ্ববাসী।

Manual2 Ad Code

 

নতুন বছরে নতুন আশায় বুক বেঁধে নতুন করে পথ চলার ব্রত। কিন্তু, অতীতের বীজেই যে ভবিষ্যতের বৃক্ষ- সে তো আর নতুন নয়। তাই পিছনে ফিরতেই হয়। দেখে নিতে হয়। কেমন গেল, কী মিলল, কী হারাল। আগামীতেই বা কী হবে। এই পিছিয়ে দেখাটা পেছনে যাওয়া নয়, আসলে সামনে এগোনোর তাগিদেই।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

পাওয়া না পাওয়ার হিসাব, আনন্দ বেদনার টালিখাতা পেছনে ফেলে আজ থেকে নতুন স্বপ্নে নতুন দিন শুরু করবে সবাই। কষ্ট বেদনার গ্লানি ঝেড়ে ফেলে সুন্দর আগামীর প্রত্যাশায় নতুন করে পথচলার সুযোগ খুঁজবে সবাই। জাতীয় জীবনে ঘটনাবহুল ২০১৯ সালটি ছিল অনেক গুরুত্বপূর্ণ।

 

সমাজের বৈষম্য ঘুচে সমতা ফিরবে এমন প্রত্যাশা রেখে দেশবাসী, পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ সবার প্রতি রইলো ইংরেজি নববর্ষ ২০২০-এর অফুরন্ত শুভেচ্ছা।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code