বিদেশে থাকা আনোয়ারুজ্জামান চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫

বিদেশে থাকা আনোয়ারুজ্জামান চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Manual5 Ad Code

সুরমামেইল ডেস্ক :
লন্ডনে থাকা সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (৮ জুলাই) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন বলে দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ জানান।

Manual7 Ad Code

 

গত অগাস্টে সরকার পতনের পরপরই আনোয়ারুজ্জামান চৌধুরী প্রথমে ভারতে যান। সেখান থেকে লন্ডনে পাড়ি জমান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক। গত কিছুদিনে বেশ কয়েকবার লন্ডনে আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে আনোয়ারুজ্জামান চৌধুরীকে।

 

নিষেধাজ্ঞার আদেশে নাম থাকা বাকিরা হলেন- ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, সার্ভ কনট্রাকশন লিমিটেডের পরিচালক সারওয়াত সুলতানা মনামী, ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম, আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম সারোয়ার, সাবেক পরিচালক রাবেয়া জামালী, এ আর এম নাজমুস সাকিব, কামরুন নাহার আহমেদ, মো. জাফর ইকবাল, সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. মঈনুদ্দিন, মো. নুরুল হাসনাত, বেক্সিমকো গ্রুপের ডেপুটি ম্যানেজার কৌশিক কান্তি পণ্ডিত।

 

Manual4 Ad Code

এরমধ্যে সরকার পতনের কয়েক দিনের মাথায় গ্রেপ্তার হয়ে সালমান এফ রহমান কারাগারেই আছেন।

 

তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এদিন আবেদন করেন দুদকের উপ-পরিচালক মো. ইয়াছির আরাফাত।

 

আবেদনে বলা হয়, আইএফআইসি ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান এবং আইএফআইসি ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল শাখার গ্রাহক সার্ভ কনট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কথিত ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল ইসলামসহ অন্যদের বিরুদ্ধে ঋণের নামে আইএফআইসি ব্যাংকের প্রিন্সিপাল শাখার অর্থ আত্মসাতের অভিযোগে মামলা তদন্তাধীন।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

এজাহারনামীয় ১৩ আসামি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এতে তদন্ত কার্যক্রম বিঘ্নিত হতে পারে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code