বিলুপ্তির পথে গরু দিয়ে ধান মাড়াই

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৮

বিলুপ্তির পথে গরু দিয়ে ধান মাড়াই

Manual1 Ad Code

কৃষি নির্ভর বাংলাদেশে এক সময় ধান কাটা শেষে গরু দিয়ে মাড়াইয়ের দৃশ্য ছিল খুবই সাধারণ একটি বিষয়। সিলেটের বিশ্বনাথ উপজেলার সর্বত্রই দেখা যেতো গরু দিয়ে ধান মাড়াই’র ব্যবহার। কিন্তু কালের আবর্তে আর আধুনিকতার দাপটে সেই দৃশ্য এখন আর তেমন করে দেখা যায় না। গ্রামীণ বহুল ব্যবহৃত সেই গরু দিয়ে ধান মাড়াই আজ বিলুপ্তির পথে।

Manual2 Ad Code

এদিকে, উপজেলায় চলতি বোরো মৌসুমের ধান কাটা শুরু হয়েছে। উপজেলার কিছু কিছু এলাকায় এখনো কৃষকদেরকে গরুর সাহায্যে ধান মাড়াই দিতে দেখা যায়। আজ রোববার উপজেলার কৃষক মনির মিয়া গরু দিয়ে ধান মাড়াই করেছিলেন।
চিরায়ত বাংলার হাজার বছরের গ্রামীণ ঐতিহ্যের অন্যতম স্বাক্ষী হচ্ছে গরু দিয়ে ধান মাড়াই। একটা সময় এ উপকরণ ছাড়া ধান মাড়াই’র চিন্তাই করতে পারতো না কৃষক-কৃষাণী। কিন্তু বর্তমান নিত্য-নতুন আবিষ্কারের যুগে ধান মাড়াইয়ের সহজ করতে আধুনিক সব যন্ত্রপাতি উদ্ভাবিত হওয়ায় দাপট হারিয়েছে গরু দিয়ে ধান মাড়াই।

এমনকি এইসব যন্ত্রপাতির সাহায্য নিয়ে গরু দিয়ে মাড়াইয়ের যে রেওয়াজ ছিল, সেই রেওয়াজও এখন আর তেমন করে চোখে পড়ে না বিশ্বনাথে। গরুর ব্যবহার বিশ্বনাথের স্বল্প আয়ের কিছু সংখ্যক কৃষক পরিবারে কোনো রকমে টিকে থাকলেও সমাজের মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত শ্রেণীর কৃষক সমাজ এখন আধুনিক পাওয়ার বোমা মেশিন দিয়ে ধান মাড়াই দিয়ে আসছেন। কিন্তু আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা বিশ্বনাথের কৃষকদের ভাষ্য হচ্ছে, বর্তমান সময়ে শ্রম ও সময়ের সাশ্রয় করতে আধুনিক যন্ত্রপাতির দিকে ধাবিত হওয়া ছাড়া উপায় নেই। যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়েই তারা সনাতন যন্ত্রপাতি ছাড়ছেন বলেও জানান।

তবে উপজেলার কিছু কিছু এলাকায় এখনো কৃষকদেরকে গরুর সাহায্যে ধান মাড়াই দিতে দেখা যায়। সেরকম কয়েকজন কৃষকের সাথে আলাপকালে জানা যায়, আধুনিক যন্ত্রপাতি ব্যয়বহুল হওয়ায় তাদের পক্ষে কেনা সম্ভবপর নয়। ফলে তারা সেই আদি গরু ব্যবহার করছেন।

Manual5 Ad Code

রইছ আলী বলেন, এখন আর গরু দিয়ে ধান মাড়াই দেয়ার চাহিদা নেই। কৃষকরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের দিকে হাঁটছেন। ফলে আমরাও বাধ্য হয়ে গরু বদলি বোমা মেশিন দিয়ে বোরো ধান মাড়াই দিচ্ছি।

Manual5 Ad Code

কৃষক মনির মিয়া বলেন, বাপ-দাদার আমল থেকে দেখে আসছি গরু দিয়ে ধান মাড়াই দিতে। তাদের সেই ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা এখনও গরু দিয়ে ধান মাড়াই দিয়ে আসছি। আলীনূর রহমান বলেন, যুগের সাথে তাল মিলিয়ে উপজেলার বেশির ভাগ জায়গায় এখন আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই কৃষিখাতে গরু দিয়ে ধান মাড়াই ব্যবহার বিলুপ্তির পথে রয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code