বিশ্বনাথে চালু হচ্ছে সোলার অটো চার্জিং স্টেশন

প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, মে ৩১, ২০১৮

বিশ্বনাথে চালু হচ্ছে সোলার অটো চার্জিং স্টেশন

Manual2 Ad Code

বিদ্যুৎ সাশ্রয়ে সিলেট বিভাগের মধ্যে বিশ্বনাথ উপজেলায় প্রথম বারের মতো চালু হচ্ছে সোলার অটো চার্জিং স্টেশন। এতে গ্রীষ্ম মৌসুমে চাপ কমবে গ্রীডের বিদ্যুতের উপর।

Manual5 Ad Code

কমবে লোডশেডিংও। এই সোলার চার্জিং স্টেশন থেকে ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিকশা চার্জ করে নেয়া যাবে সহজেই।

Manual2 Ad Code

পল্লীবিদ্যুৎ সুত্র জানায়, বিদ্যুৎ সাশ্রয়ের দিক চিন্তা করে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ সোলার অটো চার্জিং স্টেশন চালুর প্রদক্ষেপ নেয়। পুরো সিলেট বিভাগের মধ্যে বিশ্বনাথ উপজেলায় প্রথম বারের মতো ৫০ লক্ষ টাকা ব্যয়ে তারা স্থাপন করেছেন সোলার অটো চার্জিং স্টেশন। এটি স্থাপন করা হয় উপজেলা সদরের বাইপাস সড়কের মুখে নুরুল ইসলাম ফিলিং স্টেশনের পার্শ্বে। ২১কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন এ স্টেশন থেকে নাম মাত্র ফি দিয়ে ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিকশা চার্জ দেয়া যাবে। এতে চাপ কমবে গ্রীডের বিদ্যুতের উপর। অনেকটা কমে আসবে লোডশেডিংও।

Manual3 Ad Code

জানা গেছে, বিশ্বনাথে গ্রীড বিদ্যুতের একটি বড় অংশ ইজিবাইক ও অটোরিকশার ব্যটারি চার্জিং-এ ব্যবহৃত হচ্ছে। বিশ্বনাথ উপজেলায় ৫ থেকে ৬শ ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিকশা রয়েছে। যে গুলো গ্রীড বিদ্যুতের উপর নিরর্ভশীল। এ কারণেই এ উপজেলায় বৃদ্ধি পাচ্ছে লোডশেডিং।

পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম কমলেশ বর্মণ বলেন, সম্পূর্ণ সৌর বিদ্যুৎ ব্যবহার করে এ স্টেশন তৈরীর ফলে চাপ কমবে গ্রীড বিদ্যুতের উপর। এ সপ্তাহেই সোলার অটো চার্জিং স্টেশনটি চালু করা হবে।

এ ব্যাপারে কথা হলে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মাহবুবু আলম বলেন, সিলেট বিভাগে এটিই আমাদের প্রথম সোলার অটো চার্জিং স্টেশন। বিদ্যুৎ সাশ্রয় ও লোডশেডিং হ্রাসেই এটি স্থাপন করা হয়েছে। এ স্টেশনে সূর্য্যরে আলো ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হবে। কোন কারণে বিদ্যুৎ না থকলেও এটি চালু থাকবে সার্বক্ষণিক।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code