বিশ্বে করোনায় মৃত্যু ৬১ লাখ ছাড়াল

প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২২

বিশ্বে করোনায় মৃত্যু ৬১ লাখ ছাড়াল

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ২ হাজার ৯০২ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় ৮০০। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৬১ লাখ ৫৫৬ জনে পৌঁছেছে।

 

Manual8 Ad Code

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ১৫ হাজার ৮৭৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৩ লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৪৭ কোটি ৭ লাখ ৮৮ হাজার ১১৩ জনে দাঁড়িয়েছে।

 

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সোমবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

Manual4 Ad Code

 

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৪ হাজার ৭০৮ জন এবং মারা গেছেন ৩২৭ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৯৩ লাখ ৭৩ হাজার ৬৪৬ জন আক্রান্ত হয়েছেন এবং ১২ হাজার ৪২৮ জন মারা গেছেন।

 

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। এ সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩৪ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৩৫ জন।

Manual5 Ad Code

 

আর গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৬৬ জন এবং মারা গেছেন ৮৮ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ১৪ লাখ ১০ হাজার ১০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৯৩ হাজার ৯৩৩ জন মারা গেছেন।

 

এছাড়া জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৫২৫ জন এবং মারা গেছেন ২৪ জন। আর ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ২১৮ জন।

 

প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭০২ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ৮ হাজার ৫৪৩ জন এবং মারা গেছেন ৫ লাখ ১৬ হাজার ৫১৬ জন।

Manual7 Ad Code

 

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ফিলিপাইনে ২৪০ জন, হংকংয়ে ২৪৬ জন, আর্জেন্টিনায় ১১ জন, ইরানে ৬০ জন, মালয়েশিয়ায় ৭১ জন, চিলিতে ৭৮ জন এবং থাইল্যান্ডে ৮৪ জন মারা গেছেন।

 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code