বিয়ানীবাজারে সাড়ে ২২ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬

বিয়ানীবাজারে সাড়ে ২২ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিয়ানীবাজারে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) চারখাই পুলিশ ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার ওসির নির্দেশনায় চারখাই পুলিশ ক্যাম্পের সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি নোহা গাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

আটকরা হলেন- জকিগঞ্জ উপজেলার আমলসীদ গ্রামের এখলাছুর রহমানের ছেলে উসমান উদ্দিন ওরফে মারুফ (২৯), ডেমারগ্রাম এলাকার মাতাব উদ্দিনের ছেলে পারভেজ আহমেদ (২৫) ও আমলসীদ গ্রামের সেলিম উদ্দিনের ছেলে আশরাফুল হক।

 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমকে)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code