বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে শেষ পর্যন্ত শিহাব–কছির ভোট যুদ্ধ

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, মে ২৬, ২০১৬

বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে শেষ পর্যন্ত শিহাব–কছির ভোট যুদ্ধ

Manual5 Ad Code

0000সুরমা মেইল ডেস্ক : আসন্ন ইউপি নির্বাচনে বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়নে শেষ মুহূর্তে শিহাব উদ্দিন – কছির আলী ভোট যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন। ফাকা মাঠে গোল দেওয়ার অবস্থায় থাকলেও শেষ মুহুর্তে শিহাব উদ্দিনের ভাড়া ভাতে ছাই দিতে পারেন স্বতন্ত্র প্রার্থী কছির আলী।

মাথিউরা ইউনিয়ন বাসীকে আকৃষ্ট করতে শিহাব উদ্দিন দেখাচ্ছেন পরিবর্তনের লোভ। দেশের সর্বপ্রথম ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলে সম্মান বয়ে আনার পাশাপাশি মাথিউরা ইউনিয়নকে সন্ত্রাস, দূর্নীতি মুক্ত একটি আদর্শ ইউনিয়ন গড়ে তুলার প্রত্যয় নিয়ে কাজ করছেন নৌকার মাঝি শিহাব উদ্দিন। 1
অপরদিকে, গ্রীষ্মকালীন ফলের মৌসুমে কছির আলীর আনারসও রসে টইটুম্বুর। গত ইউপি নির্বাচনে কছির আলীই শিহাব উদ্দিনের যোগ্য প্রতিদ্বন্দ্বী ছিলেন। অনেকে ধারণা করছেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কছির আলীর সাথে মাঠে-ময়দানে কাজ করার কারণেই শিহাব উদ্দিনের ভাড়া ভাতে ছাই দিতে পারেন আব্দুর রব কছির আলী।

এদিকে, মাথিউরা ইউনিয়নে নৌকার মাঝি শিহাব উদ্দিন ইতিহাস গড়তে বদ্ধ পরিকর। স্বাধীনতার পর মাথিউরা ইউনিয়নে এক চেয়ারম্যান একাধারে দুই বার নির্বাচিত হন নি। তাই মাথিউরা ইউনিয়নের দ্বিতীয় বারের মতো হাল ধরতে মরিয়া শিহাব উদ্দিন।

অন্যদিকে, ধানের শীষের প্রকৃত মালিক আব্দুর রব কছির আলী ও উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুলকে টপকিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ধানের শীষ প্রতীক নিয়ে আসায় জাকির হোসেন সুমনও অনেকাংশে প্রতিযোগিতার পাল্লায় আছেন। তবে কছির আলীর বিজয়কে ইউনিয়ন বিএনপি ও উপজেলা বিএনপির সম্মান বহাল রাখার সমতুল্য হিসেবে বিবেচ্য হচ্ছে। তবে, উপজেলা বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী কছির আলী, ধানের শীষের প্রার্থী জাকির হোসেন সুমন ও স্বতন্ত্র প্রার্থী আমিমুল এহসান শাহেদ এ তিন প্রার্থী একই কেন্দ্রের হওয়ায় নৌকার প্রার্থী শিহাব উদ্দিন অনেকাংশেই আশংকা মুক্ত।

Manual2 Ad Code

অন্যদিকে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল ফাত্তাহ বকশী দুধবকশী কেন্দ্রের একক প্রার্থীর সমর্থন তেমন একটা না থাকায় দুধবকশি কেন্দ্রের ভোট নিজেদের বক্সে নিতে জোর তদবির চালাচ্ছনে অন্য তিন প্রার্থী।

Manual8 Ad Code

স্বাধীনতা পরবর্তী সর্বশেষ সকল ইউপি নির্বাচনে মাথিউরা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থীরাই বিজয়ী হয়েছে। মাথিউরা ইউনিয়ন আওয়ামীলীগের এই সোনালী ঐতিহ্যটির ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া মাথিউরা ইউনিয়ন আওয়ামীলীগ। মাথিউরা ইউনিয়নের দক্ষিন অঞ্চল (নালবহর,নাসিরাবাদ আরেঙ্গাবাদ, কান্দিগ্রাম, খলাগ্রাম, মিনারাই) থেকে কোন চেয়ারম্যান প্রার্থী না থাকায় এ অঞ্চল গুলোর ভোটগুলোকে নিজেদের বাক্সে নিতে জোর তদবির চালাচ্ছেন ৫ প্রার্থী।

Manual1 Ad Code

তবে দক্ষিণাঞ্চলের ভোটের দৌড়ে শিহাব উদ্দিন ও কছির আলীই এগিয়ে। নালবহর বাজার, ভাটাবাজার, ঈদগাহ বাজার এ তিন খন্ডে মাথিউরা ইউনিয়নকে রূপক হিসেবে ব্যাখা করা যায়।ভৌগলিক ও রাজনৈতিক বিভক্তি মাথিউরা বাসীকে ভোটের মাঠে ও রেখেছে বিভক্ত।

মাথিউরা ইউনিয়নের মোট ৮ হাজার ৮’শ ৫ জন ভোটার রয়েছেন। মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যানের চেয়ারে কে বসছেন জানতে হলে আগামী ৪ঠা জুন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। আ’লীগের ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা নাকি নতুন মুখের আগমণে মাথিউরা ইউনিয়ন বাসী – এটাই এখন দেখার বিষয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code