সিলেট ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৬
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে মো. সোনা মিয়া (৫০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করে জোরপূর্বক চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রানীগঞ্জ পশ্চিম বাজারের খাতুন কমপ্লেক্সের পেছনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
সোনা মিয়া দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংঘর গ্রামের বাসিন্দা। ‘মো. সোনা মিয়া’ নামে ফেসবুক অ্যাকাউন্ট ও ‘সোনাই পাগলার টংঘর’ নামে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাখন মিয়া নামের এক ব্যক্তি কাঁচি দিয়ে সোনা মিয়ার লম্বা চুল কাটছেন। এ সময় সোনা মিয়া পালানোর চেষ্টা করলে তাকে ধরে রাখা হয় এবং লাথি মারার দৃশ্যও দেখা যায়। ভিডিওতে তাকে মাখনের কাছে অনুনয় করতে শোনা যায়।
পরে ফেসবুক লাইভে সোনা মিয়া অভিযোগ করেন, রানীগঞ্জ বাজারে চা খাওয়ার সময় মাখন মিয়া তাকে মারধর করে চুল কেটে দেন।
তবে মাখন মিয়া চুল কাটার বিষয়টি স্বীকার করে দাবি করেন, গত বছরের একটি ঘটনায় সোনা মিয়া ও কয়েকজন তাকে দিরাইয়ে ডেকে নিয়ে চাঁদা দাবি ও নির্যাতন করেছিলেন। ওই ক্ষোভ থেকেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন। একই সঙ্গে নিজের আচরণকে ভুল উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন তিনি।
মাখন মিয়া রানীগঞ্জ বাজারের একটি পার্লারের ব্যবসায়ী এবং ইজিবাইক স্ট্যান্ডের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। ভিডিওটির সত্যতা ও ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(সুরমামেইল/এসএম)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি