ব্রিটেনে সড়ক দুর্ঘটনায় তিন সিলেটিসহ নিহত ৪

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৬

ব্রিটেনে সড়ক দুর্ঘটনায় তিন সিলেটিসহ নিহত ৪

Manual5 Ad Code

মেইল ডেস্ক:
যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের বোলটনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ সিলেটিসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

 

রোববার (১১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে নিহতদের মধ্যে তিনজন যুবক এবং একজন ট্যাক্সি চালক ছিলেন।

Manual1 Ad Code

 

নিহতরা হলেন, মোহাম্মদ জিব্রায়েল মুখতার (১৮) ফারহান প্যাটেল (১৮), মোহাম্মদ দানিয়াল (১৯), ট্যাক্সি চালক মাসরব আলি (৫৪ বছর)। আহতদের মধ্যে দুইজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন।

Manual4 Ad Code

 

স্থানীয়রা দুর্ঘটনার সময় গাড়ির ধাক্কাধাক্কি ও ভাঙচুরের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। নিহতদের পরিবারকে ইতিমধ্যেই জানানো হয়েছে।

 

Manual5 Ad Code

কমিউনিটি নেতারা শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতার কামনা জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের বাড়ি বাংলাদেশে সিলেটে হলেও বিস্তারিত তথ্য এখনও নিশ্চিত করা হয়নি।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code