কানাইঘাটে ছাত্রদল কর্মী খুন: ২ ভাইসহ পিতা গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬

কানাইঘাটে ছাত্রদল কর্মী খুন: ২ ভাইসহ পিতা গ্রেপ্তার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কানাইঘাটে জমিসংক্রান্ত বিরোধের প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (১৯) হত্যাকাণ্ডের ঘটনায় পিতাসহ দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বুধবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে র‌্যাব-৯ ও কানাইঘাট থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে সিলেটের ওসমানীনগর থানাধীন বুরুঙ্গা বাজার পশ্চিম তিলপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

Manual7 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলো- কানাইঘাট উপজেলার মুক্তাপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে জয়নাল হোসাইন (৫৭), তাঁর দুই ছেলে ইসলাম উদ্দিন (১৯) ও মোঃ লুকমান হোসাইন (২৩)।

 

নিহত ইসমাঈল আহমদ নোবেল (১৯) মুক্তাপুর গ্রামের মাওলানা হারিছ উদ্দিনের পুত্র। সে কানাইঘাট সরকারী কলেজের একাদ্বশ শ্রেণীর শিক্ষার্থী এবং ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানা যায়।

 

Manual6 Ad Code

এরআগে বুধবার সকালে ইসমাইল হোসেন তাঁর বসতঘরের পেছনে মাটি ভরাটের কাজ করছিলেন। এ সময় একই বাড়ির লোকমানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লোকমান ও তাঁর সহযোগীরা ইসমাইল হোসেনকে ছুরিকাঘাত করেন। এতে ইসমাইল হোসেন ও তাঁর মা গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ইসমাইল হোসেনের অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

 

এ ঘটনায় নিহতের পরিবার কানাইঘাট থানায় একটি হত্যা মামলা (নং-০২/০৫/০২/২০২৬) দায়ের করে।

Manual5 Ad Code

 

গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code