ব্লগার রাজীব হত্যা মামলায় ২ জনের ফাঁসি, যাবজ্জীবন ১

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৫

ব্লগার রাজীব হত্যা মামলায় ২ জনের ফাঁসি, যাবজ্জীবন ১

Manual7 Ad Code
Rajib_971909737

ব্লগার রাজিব হায়দার

Manual1 Ad Code

 

সুরমামেইল. ডেস্ক :  ব্লগার ও গণজাগরণ মঞ্চের সংগঠক আহমেদ রাজিব হায়দার হত্যা মামলায় দুই জনের ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল। এটি প্রথম কোন ব্লগার হত্যা মামলার রায়।

Manual5 Ad Code

বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহম্মেদ এই রায় ঘোষণা করেন।ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন ফয়সাল বিন নাইম ওরফে দ্বীপ ও রেদোয়ানুল আজাদ রানা।

যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে ঢাকার কেরাণীগঞ্জ থানার ধলেশ্বর গ্রামের মাকসুদুল হাসান অনিককে (২৩)। তাকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

প্রসঙ্গত, ব্লগারদের মধ্যে রাজীব প্রথম হত্যাকাণ্ডের শিকার হন। এরপর চলতি বছর ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ রায়, গত ৩০ মার্চ তেজগাঁওয়ের বেগুনবাড়ি দিপীকার ঢাল এলাকার বাসা থেকে বেরিয়ে অফিসে যাওয়ার পথে ওয়াশিকুর রহমান বাবু, গত ১২ মে সিলেটের সুবিদবাজারে নিজের বাসার সামনে কুপিয়ে খুন করা হয় বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ, গত ৭ আগস্ট রাজধানীর গোড়ানে বাসায় ঢুকে নীলাদ্রি চট্টোপাধ্যায়কে এবং সর্বশেষ গত ৩১ অক্টোবর সন্ধ্যা সোয়া ৬টায় রাজধানীর লালমাটিয়ায় ব্লগার অভিজিত রায়ের বইয়ের প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code