সিলেট ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬
আন্তর্জাাতিক ডেস্ক :: যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত পাকিস্তান। এবার ভারতকে আক্রমণের হুঙ্কার দিল পাকিস্তান।এক বেসরকারি চ্যানেলকে সাক্ষাৎকার দেয়ার সময় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজ আসিফের হুমকি, “শো কেসে সাজিয়ে রাখার জন্য পরমাণু বোমা তৈরি করেনি পাকিস্তান।পরমানু হামলা করে যে ভারতকে ধ্বংস করারই হুমকি দিলেন তিনি সেটা আর বোঝার বাকি থাকেনা।এমনকি পরমানু হামলা করলে ভারত ধ্বংস হয়ে যাবে এমন দাবিও করেন পাক প্রতিরক্ষামন্ত্রী।
তিনি বলেন, আমাদের উপর হামলা করার সাহস দেখালে ভারতকে ধ্বংস করে দেওয়া হবে।” তিনি আরো বলেন, পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ভারত হামলা চালালে তার পালটা জবাব দিতে প্রস্তুত পাকিস্তানের বিমান বাহিনীও।
কাশ্মির প্রসঙ্গও তুলেছেন। প্রতিরক্ষামন্ত্রীর দাবি, কাশ্মির ইস্যুতে ভারত কারোর থেকে কোনো সমর্থন পায়নি। অন্যদিকে চীন পাকিস্তানের পাশে আছে। সেদিন উরির সেনা হেডকোয়ার্টারে হামলা ভারতেরই পরিকল্পনামাফিক হয়েছে বলেও দাবি করেন খাওয়াজ আসিফ। কাশ্মির থেকে বিশ্বের নজর সরাতে ভারত নিজেই এই হামলা চালিয়েছে বলে দাবি তার।
Design and developed by ওয়েব হোম বিডি