ভারতের ৩৮০ শহীদ সৈন্যকে সম্মাননা দেবে বাংলাদেশ

প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯

ভারতের ৩৮০ শহীদ সৈন্যকে সম্মাননা দেবে বাংলাদেশ

Manual5 Ad Code

মেইল ডেস্ক : একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ ভারতের ৩৮০ জন সৈন্যকে সম্মাননা দেবে বাংলাদেশ সরকার।

 

শুক্রবার (০৬ ডিসেম্বর) শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা জানান।

Manual4 Ad Code

 

তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ ভারতের ৩৮০ জন সৈন্যকে সম্মাননা দেয়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সরকার। এটি শিগগিরই পৌঁছে দেয়া হবে।

 

Manual8 Ad Code

ড. এ কে আব্দুল মোমেন বলেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমাদের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিলো। যুদ্ধের জন্য আমাদের সংগ্রামী জনতাকে প্রশিক্ষণ দিয়েছিলো। এ যুদ্ধে ভারত অংশ নিয়েছিলো। যুদ্ধে ভারতের প্রায় ১৭ হাজার সৈন্য শহীদ হয়েছিলো, অনেকে আহত হয়, এটি ভোলার নয়। বাংলাদেশ ও ভারতের সৈন্যদের কাছে পাকিস্তানী হানাদার বাহিনী পরাজিত হয়।

Manual8 Ad Code

 

তিনি বলেন, পর্যায়ক্রমে একাত্তরের স্বাধীনতা সংগ্রামে ভারতের সকল শহীদদের সম্মাননা দেবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক অটুট রয়েছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও নিবিড় হবে। চক্রান্তকারীরা এ সম্পর্ক বিনষ্ট করতে পারবে না।

 

Manual2 Ad Code

নির্মূল কমিটির উপদেষ্টা ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের সভাপতিত্বে সভায় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ব্রিটিশ মানবাধিকার নেতা জুলিয়াস ফ্রান্সিস, এরোমা দত্ত এমপি প্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code