ভুয়া সংবাদ : বাংলামেইলের সম্পাদকসহ ৩ জন আটক

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৬

ভুয়া সংবাদ : বাংলামেইলের সম্পাদকসহ ৩ জন আটক

Manual1 Ad Code

banglamailসুরমা মেইল ডেস্ক : প্রধানমন্ত্রীপুত্র ও তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের দায়ে অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইল টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকসহ ৩ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (৭ আগস্ট) রাত ১০টার দিকে রাজধানীর কাকরাইলস্থ ৭০/১ ইনার সার্কুলার রোডে বাংলামেইলের কার্যালয় থেকে তাদের তুলে নিয়ে যায় র‌্যাব।

Manual1 Ad Code

আটককৃতরা হলেন, বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্লাহ খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী এবং সেন্ট্রাল ডেস্ক প্রতিবেদক প্রান্ত পলাশ।

সোমবার সকালে র‍্যাবের পক্ষ থেকে মোবাইল ফোনে সংবাদ মাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। এ ঘটনার পর বাংলামেইলের কার্যালয়ে তল্লাশির চালিয়ে রাত দেড়টার দিকে কম্পিউটারসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করে র‍্যাব।

Manual4 Ad Code

তবে র‍্যাবের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code