ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২৬

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। রোববার (৭ জুন) রাত ১১টা ৪১ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পে বড়সড় ঝাঁকুনি অনুভূত হয়। মধ্যরাতের এ ভূমিকম্পে নগরীতে আতঙ্ক দেখা দেয়।

 

তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিলেট ছাড়াও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়।

 

অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভুটানের পুনাখার ৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

 

Manual3 Ad Code

ভূম্পিকম্পে ভুটান, বাংলাদেশের পাশাপাশি ভারত ও চীনেও কম্পন হয়েছে।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

এরআগে গত ২১ এপ্রিল সকালে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code