সিলেট ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯
সিলেটের কোম্পানীগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্র হাফিজুর রহমানের (১৯) লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন স্পট এলাকায় ধলাই নদী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল লাশটি উদ্ধার করে। এরআগে বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায় মাদ্রাসাছাত্র।
নিহত হাফিজের বাড়ি ঢাকার কামরাঙ্গীরচরে। সে মারকাজুল কোরআন আসরাবাদ মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, শুক্রবার (২০ সেপ্টেম্বর) ১৪৪ মাদ্রাসাছাত্র ঢাকার কামরাঙ্গীরচর থেকে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটে বেড়াতে আসে। তাদের মধ্যে হাফিজুর রহমান ধলাই নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও ওইদিন তাকে পাওয়া যায়নি। পরে শনিবার তার মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি