মাদকের সাম্রাজ্য নগরীর সুইপারপট্টি : নীরব প্রশাসন

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৬

মাদকের সাম্রাজ্য নগরীর সুইপারপট্টি : নীরব প্রশাসন

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ :: সিলেটের কাষ্টঘরের সুইপারপট্টির মাদক সাম্রাজ্য আজো বন্ধ হয়নি। এতে বিপদগামী হচ্ছে সিলেট নগরীর হাজার হাজার তরুণ-তরুণী ও যুবসমাজ। স্থানীয় প্রশাসনের চত্র ছায়ায় এক রকম প্রকাশ্যে দীর্ঘদিন ধরে সুইপারপট্টিতে ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেন্সিডিল বিক্রয় হলেও আজো এই অবৈধ কার্যক্রম বন্ধ না হওয়ায় অভিভাবকসহ সচেতন মহলের কাছে প্রশ্ন বিদ্ধ করেছে প্রশাসনের নিরব ভূমিকায়।

এক অনুসন্ধান ও খোঁজ নিয়ে জানা যায়, সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় সুইপারপট্টিতে জনৈক আছকরের নেতৃত্বে একটি সিন্ডিকেট দিনের পর দিন অবৈধ মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ কার্যক্রম চালিয়ে আসছে। এসব মাদক দ্রব্য খেয়ে যুবসমাজ আজ ধ্বংসের পর্যায়ে পৌঁেছ গেছে।

Manual8 Ad Code

জানা গেছে, সুইপারপট্টির এই মাদক সাম্রাজ্য বিভিন্ন মামলার ফেরারী আসামীরাও এখানে আত্ম গোপন করে মাদক ব্যবসায়ীদের সাথে জড়িয়ে পড়েছে। জনশ্রুতি রয়েছে, এখানে যেকোনো সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে।

Manual2 Ad Code

এদিকে, আছকরের নেতৃত্বে সিন্ডিকেট করে আইনশৃঙ্খলা বাহিনীর অসাধু ব্যাক্তিদের সহযোগীতায় নগরীর প্রায় ডজন খানেক স্পটে মাদক দ্রব্য সরবরাহ করছে বলে সংশ্লিষ্ট সূত্র তা নিশ্চিত করেছে।

Manual2 Ad Code

এখানে প্রায় প্রতিদিন ১৫ লক্ষাধিক টাকার মাদক দ্রব্য বাঘা, ফান্ডুলাল, জুলন, রতন, জাহাঙ্গীর, নসিব, কালাকান প্রমুখদের মাধ্যমে নগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করা হচ্ছে। এই টাকার একটা লভ্যাংশ স্থানীয় প্রশাসনকে প্রদান করা হয়ে থাকে। তাই এই ব্যবসা দীর্ঘদিন ধরে চললেও বন্ধ হওয়ার কোনো আলোর মুখ সিলেটবাসী দেখছে না।

সিলেটের বিবেকবান মানুষেরা তাঁদের সন্তানদের নিয়ে বড়ই চিন্তার মধ্যে দিন যাপন করছেন। আর স্থানীয় প্রশাসনের সহযোগীতা না পাওয়ায় তাঁরা হতাশা প্রকাশ করেছেন। এ ব্যাপারে তাঁরা আইনীপ্রদক্ষেপ নিতে এবং কাষ্টঘরের সুইপারপট্টির মাদক সাম্রাজ্য ধ্বংস করে যুবসমাজকে রক্ষা করতে প্রশাসনের সু-নজর কামনা করেছেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code