মারা গেলেন ভারতীয় চোরাইপণ্য বোঝাই পিকআপের ধাক্কায় আহত বৃদ্ধ

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬

মারা গেলেন ভারতীয় চোরাইপণ্য বোঝাই পিকআপের ধাক্কায় আহত বৃদ্ধ

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
মারা গেলেন সিলেটের কানাইঘাটে ভারতীয় জিরা বোঝাই বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় আহত বৃদ্ধা ফারুক আহমদ (৬৫)।

Manual6 Ad Code

 

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে ঢাকার পঙ্গু হাসপতালে নিয়ে যাওয়ার পথে বুধবার ভোর ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

Manual5 Ad Code

 

এরআগে উপজেলার সীমান্তবর্তী সুরইঘাট বাজারে মঙ্গলবার রাত ৮টার দিকে ভারতীয় জিরা বোঝাই বেপরোয়া গতির বৃদ্ধ ফারুক আহমদকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

 

Manual6 Ad Code

বর্তমানে ফারুক আহমদের লাশ কানাইঘাট থানা হেফাজতে রাখা হয়েছে। থানার ওসি আমিনুল ইসলাম জানান, লাশের ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

নিহত ফারুক আহমদ (৬৫) কানাইঘাট সদর ইউপির আগ্রীপাড়া গ্রামের মৃত মতসিন আলীর পুত্র।



জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে কানাইঘাটের লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি এলাকা থেকে ভারতীয় জিরা বোঝাই একটি টাটা পিকআপ ধরতে পিছু ধাওয়া করে সুরইঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা। বিজিবির ধাওয়া খেয়ে বেপরোয়া গতির পিকআপটি সুরইঘাট বাজার অতিক্রম করার সময় বিজিবির সদস্যরা গাড়িটি আটকের চেষ্টা করলে গাড়িটি ফারুক আহমদকে ধাক্কা দেয়। এতে তাঁর দুই পা ভেঙ্গে গুরুতর আহত হন। পরে আশংকাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসতালে প্রেরণ করেণ কর্তৃব্যরত চিকিৎসকরা। কিন্তু পথিমধ্যে মৃত্যু হয়।

 

এ ব্যাপারে সুরইঘাট বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কম্পানী কমান্ডারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভারতীয় জিরা বোঝাই পিকআপটি আমরা আটক করেছি। বিষয়টি আইনী প্রক্রিয়াধীন রয়েছে।

 

জানা গেছে, সুরইঘাট এলাকার চিহ্নিত চোরাকারবারীরা ফারুক আহমদের আহতের ঘটনাটি ধামাচাপা দিতে শুরু থেকে তৎপর রয়েছে। এমনকি ফারুক আহমদ মারা যাওয়ার পর তাঁর পরিবার যাতে মামলা না করেন সেজন্যে নানা ধরনের তদবির চালিয়ে যাচ্ছো।

 

তবে নিহত ফারুক আহমদের পরিবার থেকে বলা হচ্ছে, তারা দায়ীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন।

 

থানার ওসি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায় নি।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code