মিয়ানমারকে বাংলাদেশের কড়া প্রতিবাদ

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯

মিয়ানমারকে বাংলাদেশের কড়া প্রতিবাদ

Manual3 Ad Code

বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মি এবং আরসার তিনটি ঘাঁটি রয়েছে বলে মিয়ানমার সরকারের মুখপাত্রের বরাত দিয়ে যেসব খবর প্রকাশিত হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Manual8 Ad Code

মঙ্গলবার (০৮ জানুয়ারি) কূটনৈতিক চ্যানেলে মিয়ানমারকে এ প্রতিবাদপত্র পাঠানো হয়ে। বুধবার (০৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবাদলিপিতে বলা হয়, ওই অভিযোগ পুরোপরি বানোয়াট ও ভিত্তিহীন। বাংলাদেশের কোথাও বসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো সম্ভব নয়। কারণ প্রতিবেশী দেশের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ড চালানোর জন্য কাউকে সুযোগ দেয় না বর্তমান সরকার।

Manual8 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় আরও বলা হয়, গত ৭ জানুয়ারি একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, মিয়ানমারের রাষ্ট্রপতি কার্যালয়ের মুখপাত্র মন্তব্য করেছেন বাংলাদেশে দুইটি আরাকান আর্মি ও তিনটি আরসার ঘাঁটি রয়েছে। দেশটির এমন মন্তব্যে বাংলাদেশ আহত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোসহ এমন মিথ্যাচারের বিরুদ্ধে বাংলাদেশ কড়া প্রতিবাদ জানাচ্ছে।

Manual7 Ad Code

মিয়ানমারের রাষ্ট্রপতি কার্যালয়ের মুখপাত্রের মন্তব্য মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে বার্তায় বলা হয়, বাংলাদেশের মাটিতে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সন্ত্রাস বিষয়ে বাংলাদশ কোনো ছাড় দেয় না। তাই বাংলাদেশের অভ্যন্তরে বিদেশি সন্ত্রাসীদের কার্যক্রম চালানোর কোনো প্রশ্নই ওঠে না।

Manual6 Ad Code

সন্ত্রাস ও চরমপন্থা নির্মূলে বাংলাদেশ বিশ্বকে সঙ্গে নিয়ে কাজ করছে উল্লেখ করে বার্তায় বলা হয়, বাংলাদেশের ভেতরে বিদেশি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর অস্তিত্ব থাকার প্রশ্নই আসে না। বাংলাদেশ বিদেশি কোনো সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকেও প্রশ্রয় দেয় না। বাংলাদেশের নিরাপত্তা প্রহরীরা সার্বক্ষণিকভাবে সীমান্তসহ সারাদেশের নিরাপত্তা নিশ্চিতে অক্লান্ত পরিশ্রম করছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code