মোগলাবাজারে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৮

মোগলাবাজারে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নিহত

Manual8 Ad Code

সিলেটের মোগলাবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শহীদুল ইসলাম নামে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ নভেম্বর) গভীর রাতে মোগলাবাজার থানার শ্রীরামপুর বাইপাস এলাকায় এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে বলে জানান র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

নিহত শহীদুল ইসলাম ওরফে শহীদ মিয়া (৪২) দক্ষিণ সুরমা থানার তেলিবাজার আহম্মদপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

Manual3 Ad Code

র‌্যাব জানায়, মাদক ব্যবসায়ীদের মাদক বেচাকেনার গোপন খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার শ্রীরামপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে মাদক ব্যবসায়ীরা। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এসময় শীর্ষ ইয়াবা ব্যবসায়ী শহীদ গুলিবিদ্ধ হন।

Manual3 Ad Code

পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Manual4 Ad Code

এদিকে ঘটনাস্থল থকে একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের কখা জানিয়েছে র‌্যাব।

Manual4 Ad Code

র‌্যাবের দেয়া তথ্য অনুযায়ী নিহত শহীদুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক সম্রাট। তাকে দীর্ঘদিন ধরে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code