মৌলভীবাজারে শীতের তীব্রতা বেড়েছে, শ্রীমঙ্গলে তাপমাত্রা ৭ ডিগ্রি

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৬

মৌলভীবাজারে শীতের তীব্রতা বেড়েছে, শ্রীমঙ্গলে তাপমাত্রা ৭ ডিগ্রি

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
মাঝারি শৈত্যপ্রবাহে মৌলভীবাজারজুড়ে শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

Manual6 Ad Code

 

শীত উপেক্ষা করেই কাজে যোগ দিতে হচ্ছে চা শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষদের। আর কুয়াশার কারণে যানবাহন চলাচলেও ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

 

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ইনচার্জ আনিসুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল ৬টায় শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সঙ্গে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। এই অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানান তিনি।

 

সকালে কুয়াশার মধ্যে হাতে পলিথিন মুড়িয়ে পাতা তুলতে দেখা গেছে চা শ্রমিকদের।

 

শ্রীমঙ্গল ভুরবুড়িয়া চা বাগানের শ্রমিক শ্রমতী রানী দাস বলেন, এই ঠান্ডার মধ্যে চা পাতা তুলতে গিয়ে হাত বরফ হয়ে যাচ্ছে। তবুও পাতা তুলতে হবে, না হলে মিলবে না হাজরি (মজুরি)।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

চা বাগান এলাকায় গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন শ্রমিকরা। পোষা প্রাণীদের কাপড় দিয়ে ঢেকে শীত থেকে বাঁচানোর চেষ্টা করেছেন তারা। কুয়াশার কারণে দিনের বেলা গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে।

 

ট্রাক চালক সমসু মিয়া বলেন, কুয়াশার মধ্যেই পর্যটকদের নিয়ে বের হতে হচ্ছে। তবে পর্যটকরা শীত কষ্ট পাচ্ছেন না বরং তারা উপভোগই করছেন।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code