সিলেট ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫
মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ২১ জনকে আটক করেছে বিজিবি। ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) তাদের পুশ ইন করেছে।
আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে।
সোমবার (২৬ মে) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।
এ নিয়ে জেলার কমলগঞ্জ, বড়লেখা ও কুলাউড়া উপজেলার সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারত থেকে অনুপ্রবেশকালে মোট ২৯০ জনকে আটক করল বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সোমবার সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ২১ জনক আটক করা হয়। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে জানা যায়, তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক এ এস এম জাকারিয়া ২১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
(সুরমামেইল/এমবিএন)
Design and developed by ওয়েব হোম বিডি