যে কারণে বিশ্বকাপ থেকে বাদ ‘তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া’

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২৬

যে কারণে বিশ্বকাপ থেকে বাদ ‘তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া’

Manual1 Ad Code

খেলা ডেস্ক:
বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। তার আগে যেসব দলের নকআউট পর্ব নিশ্চিত হয়নি, তাদের কত হিসাব-নিকাশ। হার-জিতের বাইরেও গোলের হিসাব মেলানোর কত কত সমীকরণ। প্রতিটি বিশ্বকাপেই গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো এই রোমাঞ্চ নিয়ে আসে। তবে এবার একটু অন্য রকম কিছুই হচ্ছে। গোল নিয়ে অত হিসাব-নিকাশ যে না করলেও হচ্ছে।

 

২০২৬ বিশ্বকাপে ফিফা নতুন নিয়ম চালু করাতেই বদলে গেছে এত দিনের চেনা চিত্রটা। এত দিন সব বিশ্বকাপেই গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে সবার আগে দেখা হতো গোল পার্থক্য। এবার দেখা হচ্ছে মুখোমুখি লড়াইয়ের ফল।

Manual8 Ad Code

 

আর এ কারণেই এবার এক ম্যাচ বাকি থাকতেই নকআউট পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেছে হাইতি, তুরস্ক ও তিউনিসিয়ার।

 

মুখোমুখি লড়াইয়েও যদি দলগুলোকে আলাদা করা না যায়, তখন আসবে গ্রুপ পর্বের সামগ্রিক গোল পার্থক্যের হিসাব। এরপর ক্রমানুসারে গ্রুপ পর্বে মোট গোল ও ফেয়ারপ্লে পয়েন্টের হিসাব।

 

লাল কার্ড ও হলুদ কার্ডের জন্য ঋণাত্মক পয়েন্ট যোগ করা হচ্ছে ফেয়ারপ্লের হিসাবে। এই হিসাব শেষেও দলগুলোকে আলাদা করা না গেলে দেখা হবে সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিং।

 

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বাদ

সবার আগে প্রথম পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে গতকাল ব্রাজিলের কাছে হেরে যাওয়া হাইতির। দুই দলেরই একটি ম্যাচ বাকি। তাতে হাইতি মরক্কোকে ও ব্রাজিল স্কটল্যান্ডকে হারালে হাইতি ও স্কটল্যান্ড দুদলের পয়েন্টই হবে ৩।

 

Manual5 Ad Code

যেহেতু স্কটল্যান্ডের কাছে হেরেছে হাইতি, তাই এরই মধ্যে বাদ পড়ে গেছে ক্যারিবিয়ান দ্বীপদেশটি।

 

‘ডি’ গ্রুপে কাল প্যারাগুয়ের কাছে হেরে কপাল পুড়েছে তুরস্কের। নিজেদের শেষ ম্যাচে তুর্কিরা যুক্তরাষ্ট্রকে হারালে ও অস্ট্রেলিয়া-প্যারাগুয়ে ম্যাচের পরাজিত দলের পয়েন্টও হবে ৩। তবে তুরস্ক যেহেতু যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে দুই দলের কাছেই হেরেছে, তারা এরই মধ্যে হেড টু হেডে পিছিয়ে। অর্থাৎ, গ্রুপে তৃতীয় হওয়ার সম্ভাবনা নেই বলে বাদ।

 

একই পরিস্থিতির ‘এফ’ গ্রুপের তিউনিসিয়ার। নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারাতে পারলে, অন্য দিকে সুইডেনও হারলে দুই দলের মোট পয়েন্ট হবে তিন। কিন্তু তিউনিসিয়া মুখোমুখি দেখায় সুইডেনের কাছে হারায় (৫–১) তাদের আর তৃতীয় হওয়ার সুযোগ নেই।

 

আর গ্রুপে চতুর্থ হওয়া মানেই তো বিদায়ের ঘণ্টা!

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code