যে ৮ ব্যবসায়ীর দখলে জাফলং পর্যটনকেন্দ্রের খাসজমি!

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৬

যে ৮ ব্যবসায়ীর দখলে জাফলং পর্যটনকেন্দ্রের খাসজমি!

Manual2 Ad Code

মেইল ডেস্ক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে বিজিবি ক্যাম্প-সংলগ্ন সরকারি খাসজমি দখল করে হোটেল, রেস্তোরাঁ ও দোকানপাট নির্মাণের অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি।

 

তদন্তে সরকারি জমিতে অর্ধশতাধিক দোকানপাট নির্মাণ করে ব্যবসা পরিচালনার প্রমাণ মিলেছে, যার পেছনে স্থানীয় আটজন ব্যবসায়ী জড়িত বলে উঠে এসেছে।

 

Manual4 Ad Code

তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত এই আট ব্যবসায়ীর নামও প্রকাশ করা হয়েছে। তারা হলেন- গোয়াইনঘাটের নলজুরী এলাকার আবদুল কুদ্দুছ ও ফারুক আহমদ; লাখেরপাড় এলাকার আলম বখত, বাবুল বখত, রায়হান, উমর আলী; মোহাম্মদপুরের আনোয়ার হোসেন ওরফে জুবের আহমদ; এবং জৈন্তাপুরের কানিকপাড়া এলাকার নুরুজ্জামান।

 

Manual6 Ad Code

জানা গেছে, গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের নির্দেশে ইউনিয়ন ভূমি কার্যালয় এই তদন্ত পরিচালনা করে। গত ২৪ জুন ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা মো. আবদুল মোনায়েম তদন্ত প্রতিবেদনটি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে জমা দেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিবেদনটি ইউএনওর কাছে পাঠান। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী তদন্ত প্রতিবেদন পাওয়ার পর গত ১৩ জুলাই তা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের কাছে পাঠিয়েছেন।

 

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গোয়াইনঘাট উপজেলার চৈলাখেল তৃতীয় খণ্ড মৌজার সরকারি খাসজমির একটি অংশ বিজিবি অধিগ্রহণ করলেও অবশিষ্ট জমির প্রায় ৪ দশমিক ৮৬ একর এলাকা বিভিন্ন ব্যক্তি অবৈধভাবে দখল করে পাকা স্থাপনা নির্মাণ করেছেন।

Manual2 Ad Code

 

প্রতিবেদনে এই আটজন দখলদারের নাম ও সরকারি জমিতে গড়ে ওঠা ৫০টি দোকানপাটের সুনির্দিষ্ট তথ্য তুলে ধরে জমি উদ্ধারে পরবর্তী পদক্ষেপের সুপারিশ করা হয়েছে।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code