রাজন হত্যা: ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৫

রাজন হত্যা: ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

Manual7 Ad Code

mmmm_163790

সুরমা মেইলঃসিলেটে ১৩ বছরের শিশু শেখ সামিউল আলম রাজনকে চুরির অপবাদ দিয়ে বর্বর নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় করা মামলায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ অভিযোগ গঠন করেন। পাশাপাশি আগামী ১ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিনও ঠিক করেন আদালত।

এ সময় মামলায় গ্রেফতার ১০ আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি এখনও পলাতক।

Manual5 Ad Code

মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফুর আলী জানান, অভিযোগ গঠনের পর আগামী ১ অক্টোবর থেকে পর্যায়ক্রমে ৯ দিন সাক্ষ্যগ্রহণের জন্য দিন ঠিক করেছেন আদালত। বাকি তারিখগুলো হলো—৪, ৭, ৮, ১১, ১২, ১৩, ১৪ এবং ১৫ অক্টোবর।

এছাড়া আদালত পলাতক আসামি কামরুল ইসলাম, শামীম আহমদ এবং পাভেল আহমদের পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন বলে জানানও তিনি।

গত ৮ জুলাই কুমারগাঁও বাসস্টেশন সংলগ্ন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামের মাইক্রোবাস চালক শেখ আজিজুর রহমানের ছেলে ১৩ বছরের শিশু রাজনকে চুরির অপবাদ দিয়ে বর্বর নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওই রাতেই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করে।

Manual3 Ad Code

ঘটনার দেড় মাসের মধ্যে তদন্ত শেষ করে গত ১৬ আগস্ট ১৩ জনকে আসামি করে মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সুরঞ্জিত তালুকদার। হত্যার ঘটনার পরপরই পালিয়ে সৌদি আরব গিয়ে ধরা পড়া কামরুল ইসলামকে এতে প্রধান আসামি করা হয়। অভিযোগপত্রে কামরুলসহ তিন জনকে পলাতক দেখানো হয়েছে।

এ মামলার অন্য আসামিরা হলেন- কামরুল ইসলামের ভাই মুহিত আলম ও আলী হায়দার; ময়না চৌকিদার, রুহুল আমিন, তাজউদ্দিন আহমদ বাদল, দুলাল আহমদ, নুর মিয়া, ফিরোজ মিয়া, আছমত উল্লাহ এবং আয়াজ আলী।

Manual7 Ad Code

এরপর গত ২৪ আগস্ট অভিযোগপত্র গ্রহণ করে তিন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে গত ১৬ সেপ্টেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপস্থিত থাকায় ওইদিন অভিযোগ গঠন হয়নি।

Manual2 Ad Code

এর আগে ৭ সেপ্টেম্বর এ মামলাটি মহানগর হাকিম আদালত থেকে সিলেট দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code