রাতারগুলে প্রবেশ, ভিডিও ধারণ ও নৌকা ভ্রমণে দিতে হবে ফি

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০

রাতারগুলে প্রবেশ, ভিডিও ধারণ ও নৌকা ভ্রমণে দিতে হবে ফি

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : সিলেট বন বিভাগের নিয়ন্ত্রণাধীন দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুল এলাকায় প্রবেশ, ভিডিও ধারণ ও নৌকা ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে ফি দিতে হবে।

 

Manual3 Ad Code

ফি নির্ধারণ করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

Manual7 Ad Code

 

প্রজ্ঞাপন বলা হয়েছে, রাতারগুল বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকায় প্রবেশের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কদের প্রবেশ ফি ৫০ টাকা, অপ্রাপ্তবয়স্ক (১২ বছরের নিচে) ও পরিচয়পত্র ধারী ছাত্র-ছাত্রীদের প্রবেশ ফি ২৫ টাকা। আর বিদেশি নাগরিকদের প্রবেশ ফি ৫০০ টাকা। প্রতিদিনের প্রতিদিনের ফিল্মমিং ফি (প্রতি ক্যামেরা) ১০ হাজার টাকা।

 

দেশি দর্শনার্থীদের প্রতিবার নৌকা (ইঞ্জিনবিহীন) ভ্রমণের ক্ষেত্রে ১০০ টাকা দিতে হবে। আর বিদেশিদের দিতে হবে এক হাজার টাকা।

Manual5 Ad Code

 

এছাড়া বাস বা ট্রাকের প্রতিবারের পার্কিং ফি ২০০ টাকা। পিকআপ/জিপ/কার/মাইক্রোবাস পার্কিং ফি ১০০ টাকা এবং সিএনজি/মোটরসাইকেল পার্কিং ফি ২৫ টাকা দিতে হবে।

 

অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর এ ফি নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

 

করোনা ভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে রাতারগুলে দর্শনার্থীদের প্রবেশ সীমিত ছিল। ১ নভেম্বর থেকে তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code