রামপাল নয়, সুন্দরবনকে বাঁচাতে হবে

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬

রামপাল নয়, সুন্দরবনকে বাঁচাতে হবে

Manual7 Ad Code

সুনির্মল সেন :: খুলনা বিভাগের রামপালে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হবে, এটা প্রায় নিশ্চিত।

বিশ্বখ্যাত বনাঞ্চল, ঐতিহ্যবাহী সুন্দরবনের পাশে এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে, ভবিষ্যতে সুন্দরবনের অস্থিত্ব্য থাকবে না ইউনিস্কো এনিয়ে উদ্বিগ্ন। দেশের মানুষও এনিয়ে প্রতিবাদ মুখর। সুন্দরবন

Manual5 Ad Code

সুন্দরবনকে আমাদের যেকোনো ভাবেই বাঁচাতে হবে। অল্প হোক আর বেশী হোক, সামান্যতম ক্ষতিও এ দেশের জনসাধারণ মেনে নেবে না। এই বিদ্যুৎ কেন্দ্রটি সময় থাকতে দেশের অন্য কোথাও স্থানান্তর করলে ক্ষতি কি? এ ব্যাপারে সরকারের এক চোঁখা নীতি পরিহার করতে হবে।

Manual1 Ad Code

এদিকে, ভারতের পরিবেশবাদী সংগঠনের নেতারা এই কেন্দ্রটিতে অর্থায়ন না করার জন্য দাবী জানিয়েছেন। তাঁদের বক্তব্য, সুন্দরবন ক্ষতি হয় এমন কাজ করা সরকারের পক্ষে উচিত হবে না। এ ব্যাপারে বিকল্প পথ দেখতে হবে।

Manual1 Ad Code

সুন্দরবন

Manual4 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষয়ে ভালোই বোঝেন। সুন্দরবন যে আমাদের জন্য কতোটা গুরুত্বপূর্ণ তা তাঁর চেয়ে ভালো আর কে জানে। এ নিয়ে দেশে কোনো উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হোক এটাও তিনি নিশ্চয়ই চান না। তাই বিদ্যুৎ কেন্দ্রটি করতে হলে কোনো বনাঞ্চলের পাশে নয়। সুন্দরবনকে রক্ষা হলে দেশের অন্য স্থানে বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হোক, এটা সারাবাংলার জনগণের দাবী। আমরাও তাই এ দাবীর পুনঃবাস্তবায়ন কামনা করি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code