রিও অলিম্পিকে জঙ্গি হামলার হুমকি

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৬

রিও অলিম্পিকে জঙ্গি হামলার হুমকি

Manual2 Ad Code

1469082528

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলে রিও’তে অনুষ্ঠিতব্য অলিম্পিকে জঙ্গি  হামলার হুমকি দিয়েছে ইসলামি স্টেটস (আইএস)। এরপরই দেশটির গোয়েন্দা সংস্থাগুলো হুমকির বিষয়টি খতিয়ে দেখছে। সংবাদ সিএনএন’র।

সংবাদ মাধ্যমটি বলেছে, গোয়েন্দা সংস্থাটি তাদের বলেছে তারা অনেক হুমকি’র বিষয়টি আমলে না নিলেও আইএস জঙ্গিদের দেয়া হুমকির বার্তাটি পর্যালোচনা করে দেখছে।

চলতি সপ্তাহে আইএস জঙ্গি গোষ্ঠী মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপের মাধ্যমে একটি বার্তা প্রকাশ করে। ওই বার্তায় আইএস তাদের অনুগত ও বিশ্বাসীদের হামলা চালানোর ব্রাজিলে যেতে উৎসাহিত করেছে। অলিম্পিক গেমসে অংশ নেয়া পশ্চিমা বিশ্বের খেলোয়াড় ও আয়োজকদের তারা জিহাদের শত্রু বলে উল্লেখ করেছে।

Manual4 Ad Code

ব্রাজিলের নিরাপত্তা বিশেষজ্ঞরা সিএনএনকে বলেছেন, দেশটিকে এখনও জিহাদি কোন কর্মকান্ড পরিলক্ষিত হয়নি। এমনকি জিহাদিদের কোন নেটওয়ার্কও নেই। তা সত্বেও অন্যান্য শহরগুলোর মতো রিও’কে এধরনের হুমকি মোকাবেলা করতে হচ্ছে।

Manual7 Ad Code

এশিয়া প্যাসেফিক ফাউন্ডেশনের আর্ন্তজাতিক নিরাপত্তা বিষয়ক পরিচালক সজ্জন গোহেল বলেছেন, এ ধরনের হুমকি অবশ্যই উদ্বেগের বিষয়। এটা গুরুতত্বের সঙ্গে নিতে হবে। আমি আশা করি ব্রাজিল কর্তৃপক্ষ সেরকমই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

Manual1 Ad Code

ব্রাজিল বলেছে, তারা আইএস’র হুমকির বিষয়টি মাথায় রেখে চেকপোষ্ট বৃদ্ধিসহ মূল ভেন্যুর প্যারিামিটার বাড়ানোর চিন্তাভাবনা করছেন। প্রায় ৮৫ হাজার সৈন্য, পুলিশ ও দমকল কর্মী রিও অলিম্পিকের নিরাপত্তা নিশ্চিত করবে। ব্রাজিল বিচার মন্ত্রনালয়ের মুখপাত্র এনরিকো কানালি বলেছেন, তারা ৪ জন সন্দেহভাজনকে অলিম্পিক থেকে বাদ দিয়েছেন। এরা সন্দেভাজন বলে ধারনা করা হচ্ছে। যে চারজনকে বাদ দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। তবে এই চারজন কোন দেশের বাসিন্দা তা তিনি বলতে অপারগতা প্রকাশ করেছেন। আর্ন্তজাতিক ডাটাবেইজে তাদের জঙ্গি সম্পক্ততার বিষয়টি প্রকাশ পেয়েছে বলে জানান এনরিকো।

গত ১৭ জুলাই ব্রাজিলের আনসার আল খলিফা নামে একটি সংগঠন ওই হুমকি দেয়। সংগঠনটি আইএস প্রধান বাগদাদীর অনুগত বলে সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বার্তায় প্রকাশ করে। চলতি মাসে ব্রাজিলের রিও অলিম্পিকে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান নিরাপত্তা কর্মকর্তা আন্দেরি রড্রিগিস বলেন, আইএস অলিম্পিককে ঘিরে পর্তূগীজ ভাষায় যেসব প্রচারনা চালাচ্ছে তাতে তিনি মোটেও বিস্মিত নন।
আগামি ৫ আগষ্ট মাসে ব্রাজিলের রিওতে অলিম্পিক শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code