রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন ব্যারিস্টার সালাম

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬

রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন ব্যারিস্টার সালাম

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের কৃতি সন্তান ব্যারিস্টার মো. আব্দুস সালাম।

Manual5 Ad Code

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে শনিবার (২০ জুন) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ব্যারিস্টার মো. আব্দুস সালামকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

 

Manual4 Ad Code

ব্যারিস্টার এম. এ. সালাম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার কর্মী, আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক, শিক্ষানুরাগী ও সমাজসেবক।

 

সিলেটের দক্ষিণ সুরমার দায়খান গ্রামে জন্মগ্রহণকারী ব্যারিস্টার এম. এ. সালাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পরে লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল’ হিসেবে যোগ্যতা অর্জন করেন।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমকে)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code