লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত

Manual7 Ad Code

মেইল ডেস্ক:
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৭ আগস্ট) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

 

Manual1 Ad Code

নিহত মাছুম আহমদ সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের কারিকোনা এলাকার আমির আলীর ছেলে।

 

Manual6 Ad Code

এদিকে মঙ্গলবার (১৮ আগস্ট) তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

 

Manual6 Ad Code

নিহতের ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী মানিক মিয়া জানান, স্থানীয় সময় ভোররাতে তাদের বাসায় হঠাৎ পুলিশ আসে। তারা জানতে চায় বাসাটি মাছুমের কিনা। পরে পুলিশ মাছুমের ছবি দেখিয়ে জানায় সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

 

মাছুমের বাবা আমির আলী জানান, যুক্তরাজ্য থেকে তার ছোট ছেলে ফোন করে মাছুমের মৃত্যুর খবর জানিয়েছে। লাশটি পুলিশ হেফাজতে রয়েছে। দেশে আনার চেষ্টা করা হচ্ছে।

Manual2 Ad Code

 

মাছুম আহমদের দুই ভাই ও দুই বোনও যুক্তরাজ্যে বসবাস করেন। নিহত মাছুম এক সন্তানের জনক এবং দীর্ঘদিন ধরে তিনিও যুক্তরাজ্যে বসবাস করছিলেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code