সিলেট ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২
শ্রীমঙ্গল প্রতিনিধি :
লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে বিশ ফুটের অধিক দৈর্ঘের একটি অজগর সাপ ঘুরে বেড়ানোর দৃশ্য চোখে পড়েছে স্থানীয়দের। বিশাল আকৃতির সাপটি দেখে কয়েকজন তাদের মুঠোফোনে ভিডিও ধারণ করেন। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজে সাপটি দেখার পর বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সাপটিকে দেখা যায় লাউয়াছড়া বনের জানকিছড়া এলাকার লেবু বাগানে। অজগরটি আনুমানিক দৈর্ঘ্য ২০ ফুটের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাপটি চা গাছের নিচ দিয়ে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। এসময় কয়েকজন অজগরটির ভিডিও চিত্র ধারণ করতে দেখা যায়।
শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রণী ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, তিনি জেলার বিভিন্ন স্থান থেকে ছোট-বড় অনেক অজগর উদ্ধার করেছেন, আবার অবমুক্তও করেছেন। কিন্তু ভিডিও চিত্রে দেখা এতবড় অজগর সাপ কোনো সময় দেখেননি। দেশের কোথাও এত বড় সাপের দেখা মিলেছে বলেও তার জানা নেই।
Design and developed by ওয়েব হোম বিডি