লোভাছড়া পাথর কোয়ারী পরিদর্শনে ডিএমডি’র পরিচালক

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬

লোভাছড়া পাথর কোয়ারী পরিদর্শনে ডিএমডি’র পরিচালক

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটের সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারীর বর্তমান পরিস্থিতি দেখতে কোয়ারী এলাকা পরিদর্শন করেছেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ডিএমডি’র পরিচালক মোঃ রুহুল আমীন।

 

সোমবার (৩ আগস্ট) তিনি লোভাছড়া পাথর কোয়ারী পরিদর্শনের পাশাপাশি কোয়ারী এলাকার পরিবেশ ও স্তুপ করে রাখা পরিবেশ অধিদপ্তরের জব্দকৃত পাথর বর্তমান কি অবস্থায় রয়েছে তা দেখেন।

 

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার সহ উপজেলা ভুমি অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

 

খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর পরিচালক মোঃ রুহুল আমীন কোয়ারী পরিদর্শনকালে পাথর ব্যবসায়ী, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দীর্ঘদিন থেকে বন্ধ থাকা দেশের প্রচীনতম লোভাছড়া পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবী জানান।

 

এছাড়াও রুহুল আমীন মঙ্গলবার (৪ আগস্ট) দিনভর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লোভাছড়া পাথর কোয়ারী নিয়ে বিভিন্ন মহলের মতামতা গণশুনানীর মাধ্যমে লিখিত ও মৌখিক ভাবে নেন। গণশুনানিতে স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, শ্রমিক ও রাজনৈতিক দলের নেতারা তাদের মতামত লিখিত ভাবে জমা দেন।

 

জানা গেছে, ২০২০ সালের মার্চে লোভাছড়া পাথর কোয়ারীর লিজের মেয়াদ শেষ হলে স্থানীয় ব্যবসায়ীদের উত্তোলিত প্রায় ১ কোটি ৫ লক্ষ ঘনফুট পাথর জব্দ করে পরিবেশ অধিদপ্তর। এছাড়াও সরকারী এক আর্দেশে লোভাছড়াসহ দেশের সকল পাথর কোয়ারী বন্ধ হয়ে যায়। এতে লোভাছড়ার জব্দকৃত পাথরের মালিকানা এবং পরিবেশ অধিদপ্তর কর্তৃক জব্দকৃত পাথরের নিলাম নিয়ে উচ্চ আদালতে অনেকেই রিট মামলা করেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সকল কোয়ারী খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কারনে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ লোভাছড়া পাথর কোয়ারী একাধিকবার পরিদর্শন করেন।

 

Manual7 Ad Code

সর্বশেষ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ডিএমডি’র পরিচালক রুহুল আমীন কোয়ারী এলাকা পরিদর্শন করেছেন। তবে জানা গেছে, গত বছর জব্দকৃত পাথরের মধ্যে ৪৪ লক্ষ ঘনফুট পাথর ৩ মাসের সময় বেধেঁ নিলামের মাধ্যমে পরিবেশ অধিদপ্তর সিলেটের পিয়াস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জনৈক তুহিনের কাছে বিক্রি করেন।

 

Manual6 Ad Code

নির্ধারিত সময়ের মধ্যে নিলামে ক্রয়কৃত সম্পুর্ণ পাথর তুহিন নিতে পারেননি এমন অভিযোগ এনে তিনি উচ্চ আদালতে রিট মামলা দায়ের করেন, যাহা বর্তমানে শুনানী অবস্থায় রয়েছে। রিট মামলার প্রেক্ষিতে লোভাছড়া পাথর কোয়ারী খুলতে জটিলতা দেখা দিয়েছে।

 

স্থানীয় গণমাধ্যম কর্মীরা কোয়ারী খোলা নিয়ে ডিএমডির পরিচালক মোঃ রুহুল আমীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকার দেশের সকল পাথর কোয়ারী গুলো পরিবেশ রক্ষা করে খুলে দিতে আন্তরিক। তিনি লোভাছড়া পাথর কোয়ারী দেখেছেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন দাখিল করবেন।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এমআর)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code