শপথ নিলেন শেখ হাসিনাসহ ২৯১ এমপি, যাননি ঐক্যফ্রন্টের এমপিরা

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯

শপথ নিলেন শেখ হাসিনাসহ ২৯১ এমপি, যাননি ঐক্যফ্রন্টের এমপিরা

Manual4 Ad Code

সদ্য শেষ হওয়া অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯১ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। তবে শপথ নেননি বিএনপির ৫ ও গণফোরামের ২ নির্বাচিত প্রতিনিধি।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) বেলা ১১টার পর জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ নবনির্বাচিত ২৯১ জন সংসদ সদস্য শপথ নেন।

সংবিধান অনুযায়ী দশম জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। এরপর নবাগত এমপিরা স্পিকারের সামনে শপথ ফরমে স্বাক্ষর করেন এবং গ্রুপ ছবি তোলেন।

Manual5 Ad Code

নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের শুরুতেই নিজের কাছে নিজে শপথ নেন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত জনপ্রতিনিধি শিরীন শারমিন চৌধুরী। স্পিকার শপথ বাক্য পাঠ করার পর সামনে নতুন এমপিদের সারিতে থাকা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উঠে দাঁড়িয়ে করতালি দেন। পরে শিরীন শারমিন শপথপত্রে সই করেন।

Manual8 Ad Code

আগামী ১০ জানুয়ারির আগেই নতুন সরকার গঠন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। গাইবান্ধার একটি আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী মৃত্যুবরণ করায় ওই আসনটির নির্বাচন স্থগিত রয়েছে। এছাড়া একটি আসনের কয়েকটি কেন্দ্রে গোলযোগের কারণে ওই আসনের ফলাফল স্থগিত করা হয়। ২৯৮টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন মঙ্গলবার (১ জানুয়ারি) গেজেট প্রকাশ করে।

Manual6 Ad Code

একাদশ সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮টি আসন। তারমধ্যে আওয়ামী লীগ একাই পেয়েছে ২৫৭টি আসন। এরপর সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। তারপর ৫টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে বিএনপি। বিএনপি জোটের শরিক গণফোরাম পেয়েছে দু’টি আসন। অর্থাৎ জোটগতভাবে ঐক্যফ্রন্ট পেয়েছে ৭টি আসন। ওয়াকার্স পার্টি ৩টি, বিকল্পধারা বাংলাদেশ দু’টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) দু’টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন একটি এবং জাতীয় পার্টি (জেপি) একটি আসনে বিজয়ী হয়েছে। এ ছাড়া নির্বাচনে তিনজন স্বতন্ত্র সদস্য নির্বাচিত হয়েছেন।

বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট ইতোমধ্যে ভোট ডাকাতির অভিযোগ এনে এই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচন দাবি করেছে। নির্বাচনে অনিয়মের তথ্য-প্রমাণসহ আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় নির্বাচন কমিশনে একযোগে স্মারকলিপি দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের সব প্রার্থী।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশন (ইসি) সচিব বরাবর এক চিঠিতে এই তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুলের স্বাক্ষরকৃত চিঠিতে বলা হয়, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমাহীন অনিয়ম, কারচুপি, মামলা, গ্রেপ্তার, ভয়-ভীতি প্রদর্শন, আওয়ামী লীগের সন্ত্রাস, প্রার্থীদের আটক ও প্রার্থিতা বাতিল বিষয়ে নির্বাচনী এলাকাভিত্তিক তথ্যউপাত্তসহ স্মারকলিপি দাখিলের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীগণ কাল বিকেল ৩টায় একযোগে নির্বাচন কমিশনে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code