শাবির নতুন উপ-উপাচার্য রবিউল ও কোষাধ্যক্ষ আতিকুল

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

শাবির নতুন উপ-উপাচার্য রবিউল ও কোষাধ্যক্ষ আতিকুল

Manual2 Ad Code

শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে খাদ্য প্রকৌশল এবং চা প্রযুক্তি বিভাগের অধ্যাপক জি এম রবিউল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ মোহাম্মদ আতিকুল হক দায়িত্ব পেয়েছেন।

 

সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

Manual2 Ad Code

 

তারা দুইজন যথাক্রমে অধ্যাপক মো. সাজেদুল করিম ও অধ্যাপক ইসমাইল হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন।

 

Manual4 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ এর ১৩ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রকৌশল এবং চা প্রযুক্তি বিভাগের অধ্যাপক জি এম রবিউল ইসলামকে উপ-উপাচার্য পদে এবং ১৪ (১) ধারা অনুযায়ী সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ মোহাম্মদ আতিকুল হককে নিম্নোক্ত কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হল।

 

নিয়োগ শর্তে বলা হয়, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত হবে।

 

Manual5 Ad Code

তারা বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়।

 

Manual7 Ad Code

নতুন নিয়োগ পাওয়া উপ-উপাচার্য অধ্যাপক রবিউল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল হক রিসার্চ সেন্টারের দায়িত্ব ছিলেন।

 

(সুরমামেইল/এসবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code