শাহপরাণে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, জুন ২২, ২০২৫

শাহপরাণে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে গৃহবধূ মনি আক্তারকে (২২) শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী তাজুল হককে (২৮) গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

Manual5 Ad Code

শনিবার (২১ জুন) বিকেল ৪টার দিকে সিলেট শহরতলীর খাদিমপাড়া ২নং রোডের আলা মিয়ার কলোনীতে হত্যাকান্ডের ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই কলোনী থেকে তাজুলকে গ্রেপ্তার করে শাহপরান থানা পুলিশ।

 

Manual1 Ad Code

এ ঘটনায় নিহতের ভাই মোঃ বাবলু মিয়া বাদী হয়ে শাহপরাণ (রহঃ) থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১২, তারিখ: ২২/০৬/২০২৫। রোববার (২২ জুন) আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual7 Ad Code

 

গ্রেপ্তার তাজুল হক (২৮) হবিগঞ্জের বাহুবল থানাধীন খরিয়াগাঁও গ্রামের হাবিজ মিয়ার ছেলে। তিনি খাদিমপাড়া ২নং রোড এলাকার আলা মিয়ার কলোনীতে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করছিলেন।

 

রোববার (২২ জুন) রাতে গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রেপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

Manual1 Ad Code

 পুলিশ জানায়- চার বছর আগে মনি আক্তারকে বিয়ে করেন তাজুল হক। তাদের সংসারে আড়াই বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। পারিবারিক কলহ এবং পরকীয়ার সন্দেহে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল।

 

শনিবার (২১ জুন) স্বামী-স্ত্রী শাহপরাণ (রহঃ) মাজার জিয়ারত শেষে বাসায় ফিরে ঘরের ভিতরে অবস্থান করেন। পরে বিকেল পৌণে ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় তাজুল হক তার স্ত্রীকে লাল রঙের ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন এবং মৃতদেহ পেছনের কক্ষে ঝুলিয়ে রেখে ঘরের পেছনের দরজা দিয়ে বাইরে চলে যান। ওইদিন বিকাল ৫টার দিকে নিহতের ভাই ঘরে এসে ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা দিয়ে বোনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। একই সময়ে অভিযুক্ত স্বামী তাজুল হককে পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকতে দেখা যায়।

 

আসামি প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও সুরতহাল রিপোর্ট, স্থানীয়দের বক্তব্য ও প্রাথমিক তদন্তে এটি হত্যাকান্ড বলে প্রাথমিক ভাবে প্রতীয়মান হয়।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code