শাহপরাণ (রহ.)-এর মাজারের পুকুরের পানি অপরিষ্কার ও শেওলায় আচ্ছাদিত

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৬

শাহপরাণ (রহ.)-এর মাজারের পুকুরের পানি অপরিষ্কার ও শেওলায় আচ্ছাদিত

Manual7 Ad Code

ok

ফয়ছল আহমদ :: সিলেট শহরতলীর হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের পুকুরের পানি দুষিত। দেশের দূর-দূরান্ত থেকে আগত হাজারো মাজার প্রেমীরা এ পুকুরের পানিতে অজু করে তাদের নির্দিষ্ট কাজ সমাধা করেন। কিছুদিন যাওয়ার পর মাজার ভক্তদের শরীরে নানা ধরনের খোস-পাসরাসহ বিভিন্ন রোগ মহামারি আকারে দেখা দেয় বলে বিস্তর অভিযোগ উঠেছে।

Manual2 Ad Code

এ ব্যাপারে সরেজমিন শাহপরাণ (রহ.)-এর মাজারের একমাত্র পুকুর পরিদর্শনে গেলে দেখা যায়, পুকুরের পানি অপরিষ্কার ও শেওলায় আচ্ছাদিত। যে পানি খাওয়ার অনুপযুক্ত নয় সেই পানি দিয়ে অজু কিংবা হাত-মুখ ধুয়াও সঠিক নয় বলে পরিবেশ বিজ্ঞানীরা বলে থাকেন।

Manual2 Ad Code

দেশের বিভিন্ন জেলা থেকে মাজারে আগত কয়েক জন ভক্তরা অভিযোগ করে বলেন, আমরা এই মাজারে বেশ কয়েকবার এসেছি। কিন্তু হাত-মুখ বা অজু করার এই একমাত্র পুকুরটি এভাবেই অপরিষ্কার-অপরিছন্ন ও বিভিন্ন ময়লা আবর্জনায় পরিপুর্ণ রয়েছে।

তারা আরো বলেন, কর্তৃপক্ষ ইচ্ছে করলে দীর্ঘদিনের এই জমাটবাধা অপরিষ্কার পানি বদল করতে পারেন। আমাদের মতো আসা অনেক ভক্ত মাজারে যে পরিমান টাকা দান করে কোথায় যায় সেই টাকা? মাজারের পুকুরের পানি নলকূপ দিয়ে বদল করে বিশুদ্ধ পানি সরবরাহ করার জোর দাবী জানান তারা।

Manual4 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, কোনো বিশেষজ্ঞ দিয়ে যদি পানি পরীক্ষা-নীরিক্ষা চালানো হয় দেখা যাবে রোগ জীবাণু আর ভাইরাসে আক্রান্ত এই পুকুরের পানি। কিন্তু কর্তৃপক্ষের সু-নজর না থাকায় আগত হাজারো ভক্তদের হাত, মুখ, গোসল ও অজুর স্থান অবহেলিত অবস্থায় রয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code