শিক্ষা মানুষের মৌলিক অধিকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৬

শিক্ষা মানুষের মৌলিক অধিকার: প্রধানমন্ত্রী

Manual8 Ad Code

pm2

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। এই অধিকার বাস্তবায়নে আওয়ামী লীগ সরকার কাজ করছে। ৯৬ সালের ক্ষমতায় আসার পর আমরা শিক্ষার হার বাড়িয়েছিল। পরবর্তীতে বিএনপি-জামায়াত ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেই হার কমে যায়। ২০০৮ সালে আবার ক্ষমতায় আসার পর আমরা সেই হার বাড়িয়েছি। যাই হোক আমরা এখন ৭১ ভাগ নিরক্ষরাতা মুক্ত হয়েছি।

Manual5 Ad Code

বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষাসপ্তাহ ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারই দেশে সর্বপ্রথম ২৬ হাজার ১৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় করণ করেছে। এছাড়া ১ লাখ ৩ হাজারের বেশি শিক্ষককে সরকারি করণ করেছি। তাছাড়া প্রতিবছর ১জানুয়ারিতে আমরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে সমর্থ হয়েছি। যার ফলে বর্তমানে দেশে প্রাথমিক শিক্ষার্থীদের ফলাফল ভালো হচ্ছে। এই জন্য প্রধানমন্ত্রী শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

Manual5 Ad Code

তিনি বলেন, দেশের সকল বিদ্যালয় ডিজিটাল করার পাশাপাশি প্রাথমিক পর্যায়ে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন। এখনকার অধিকাংশ ছেলে-মেয়ে শুধু পড়াশোনা করে। কিন্তু সব সময় কি পড়াশোনা করতে ভালো লাগে? পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। স্কুলগুলো স্কুলের সঙ্গে খেলবে। আমরা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি স্কুল পর্যায়ে।

Manual1 Ad Code

আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code