শিবগঞ্জে কিশোর খুনের দৃশ্য সিসিটিভিতে

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৮

শিবগঞ্জে কিশোর খুনের দৃশ্য সিসিটিভিতে

Manual4 Ad Code

সিলেট নগরীর শিবগঞ্জে মশিউর রহমান তাহমিন (১৬) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করার দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। হত্যার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য রাফাত হোসেন (১৭) নামে নিহতের এক বন্ধুকে হেফাজতে নিয়েছে শাহপরান থানা পুলিশ।

শনিবার (১৬ জুন) পবিত্র ঈদুল ফিতরের রাত সোয়া ১০টার দিকে শিবগঞ্জস্থ মিতালি ফার্মেসীর সামনে এ ঘটনা ঘটে। তাহমিন নগরীর শিবগঞ্জ নবারুন আবাসিক এলাকার মুজিবুর রহমানের ছেলে। সে স্কলার্স হোমের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

Manual2 Ad Code

শাহপরান (রহ.) থানার ওসি আখতার হোসেন জানান, মিতালী ফার্মেসির সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, রাত ১০টা এক মিনিটে তাহসিন গলায় রক্তাক্ত অবস্থায় রাস্তা পার হচ্ছে। রাস্তা পারের পর সে মাটিতে পড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

Manual7 Ad Code

সিসিটিভির ফুটেজে আরও দেখা যায়, কয়েকজন ছেলে দৌড়ে পালাচ্ছে। ঘটনা রাস্তার ওপারে হওয়ায় দৃশ্যটি সিসিটিভিতে আসেনি। তবে রাস্তার বিপরীত দিকে কিছু একটা ঘটছে, তা উপস্থিত মানুষের ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে।

তাহসিনের ওপর হামলাকারীদের পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। এ ছাড়া গলায় ক্ষত নিয়ে তার বাঁচার প্রচেষ্টাও দেখা গেছে এতে।

ওসি আরও জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের গ্রেফতারের কাজ শুরু হয়েছে।

তবে, পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ করা হয়নি। পুলিশ কাজ চালিয়ে যাচ্ছি বলেও জানিয়েছেন ওসি আখতার হোসেন।

নিহতের বাবা মুজিবুর রহমান গতকাল জানান, তাহমিনের কয়েক বন্ধু সন্ধ্যার পর বাসায় বেড়াতে আসে। পরে নাস্তা খেয়ে তাহমিনকে নিয়ে বের হয়ে যায় তারা।

Manual6 Ad Code

তিনি অভিযোগ করে বলেন, যারা তাকে ঘর থেকে ডেকে নিয়ে গেছে তারাই তাকে হত্যা করেছে। তাহমিনের এসব বন্ধুদের আমি আগে কখনও দেখিনি। তাই তাদের নামও বলতে পারব না।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে কয়েক যুবক তাকে গালের বাম পাশে ও দেহের বিভিন্নস্থানে ছুরি দিয়ে আঘাত করে। এরপর তারাই ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রেখে আসে।

আরও পড়ুন………

শিবগঞ্জে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন, আটক ১

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code